Thursday, June 4, 2026
Homeব্যবসাভারতের কমোডিটি মার্কেট শেয়ার বাজারের থেকে আলাদা কেন

ভারতের কমোডিটি মার্কেট শেয়ার বাজারের থেকে আলাদা কেন

What is the commodity market timing in India: ভারতের কমোডিটি মার্কেট বা পণ্য বাজার এমন একটি জায়গা, যেখানে মানুষ সোনা, রুপো, তেল, গম, চিনি ইত্যাদি নানা ধরনের পণ্যে লেনদেন করে। আপনি যদি এই বাজারে ট্রেড করতে চান, তাহলে সময় জানা খুবই জরুরি।

বাজার খোলা থাকে কবে?

  • কমোডিটি মার্কেট সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে।
  • শনিবার ও রবিবার বাজার বন্ধ থাকে।

দৈনিক ট্রেডিং করার সময়

প্রতিদিন এই বাজারে দুটি সেশন বা ভাগ থাকে 

  1. সকালের সেশন (Morning Session): সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এই সময়ে সাধারণত কৃষি পণ্য (যেমন গম, তুলা, চিনি ইত্যাদি) ট্রেড হয়।
  2. সন্ধ্যার সেশন (Evening Session): বিকেল ৫টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলে। যদি আমেরিকায় ডে-লাইট সেভিং টাইম (Daylight Saving Time) চলে, তাহলে বাজার রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত খোলা থাকে। এই সময়ে সাধারণত সোনা, রূপা, ক্রুড অয়েল ইত্যাদি ট্রেড হয়।

বিশেষ দিন: দীপাবলির ট্রেডিং

দীপাবলির দিন সাধারণ ট্রেডিং না থাকলেও, ওই দিন বিশেষ এক ঘণ্টার “ট্রেডিং” সেশন হয়। এটা শুভ সময় হিসেবে ধরা হয়, আর অনেকেই ওই দিন নতুন কিছুতে বিনিয়োগ শুরু করেন।

হাইলাইটস 

সেশনসময়পণ্য
সকাল সেশন৯:০০ AM – ৫:০০ PMকৃষিজ পণ্য
সন্ধ্যা সেশন৫:০০ PM – ১১:৩০ PM (বা ১১:৫৫ PM)সোনা, রুপো, তেল ইত্যাদি
দীপাবলি বিশেষপ্রায় ১ ঘণ্টামোহুরত ট্রেডিং

উল্লেখ্য, এই সময়সূচি জানা থাকলে আপনি সহজেই ঠিক করতে পারবেন, কখন বাজারে প্রবেশ করবেন বা বের হবেন। ট্রেডিংয়ের আগে সবসময় মার্কেট আপডেট দেখে নেওয়াই ভালো, কারণ সময় কখনও কখনও পরিবর্তিত হতে পারে।

কমোডিটি মার্কেটকে প্রভাবিত করে কোন বিষয়গুলো। What is the commodity market timing in India

আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন কমোডিটি মার্কেট সময়কাল এমনি শেয়ার বাজারের চেয়ে আলাদা? চলুন জানি। 

  1. বিশ্বব্যাপী চাহিদা: উদাহরণস্বরূপ, যদি হঠাৎ কোনও ভূ-রাজনৈতিক ঘটনার ফলে অপরিশোধিত তেলের চাহিদা বৃদ্ধি পায়, তাহলে কমোডিটি মার্কেট প্রভাবিত হয়। 
  2. সময় ও অঞ্চলের পার্থক্য: যেহেতু পণ্য আন্তর্জাতিক সীমানা পেরিয়ে লেনদেন করা হয়, তাই সময় ও অঞ্চলের পার্থক্য বাজারের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এশিয়ান, ইউরোপীয় বা আমেরিকান বাজার খোলা আছে কিনা তার উপর নির্ভর করে সবটা পরিবর্তিত হতে পারে। 
  3. অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনাবলী: কোনও নীতি পরিবর্তন, নির্বাচন, অথবা প্রধান উৎপাদনকারী অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কমোডিটি মার্কেটকে প্রভাবিত করে। 
  4. ঋতু পরিবর্তন: রোপণ বা ফসল কাটার মরসুমে, কমোডিটি মার্কেটর সময় সাময়িকভাবে বাড়ানো হতে পারে।
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular