West Bengal & Kolkata temperature in January: বড়দিন থেকেই ঠান্ডায় জবুথবু বাংলা। নতুন বছর শুরুর আগেই রাজ্যজুড়ে শীতের দাপট আরও বাড়বে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আশংকা রয়েছে যে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে অনায়াসেই। ফলে, সোয়েটার জ্যাকেট প্রস্তুত রাখুন।
৯ জানুয়ারি পর্যন্ত ওয়েদার আপডেট। West Bengal & Kolkata temperature in January
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ প্রতিটি জেলাতেই কনকনে শীত। শুক্রবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। পাহাড়ি এলাকায় হিমেল হাওয়ার দাপটে জবুথবু শরীর-মন। এমনকি আগামী ২-৩ দিন কোচবিহার ও আলিপুরদুয়ার শীতল দিনের চরম সতর্কতা জারি করা হয়েছে। আর মালদহ এবং সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একইভাবে শীত বাড়বে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় ভীষণ ঠান্ডা পড়তে পারে। আগামী কয়েকদিনে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৪ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার আবহাওয়া
আজ মরশুমের শীতলতম দিন। কারণ কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে আশংকা। কুয়াশার দাপটে এদিক ওদিক দেখাও কঠিন হয়ে উঠতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৫ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে গত ২১ ডিসেম্বরছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ৬ ডিসেম্বর ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা।
