Walk in for the ESIC Recruitment 2026: এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC) ২০২৬ সালের জন্য ৪৫টি সিনিয়র রেসিডেন্ট ও ফুলটাইম কন্ট্রাকচুয়াল স্পেশালিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিপ্লোমা ও যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ওয়াক-ইন-এ অংশ নিতে পারবেন। ওয়াক-ইন অনুষ্ঠিত হবে ৩০শে জানুয়ারি। বিস্তারিত জানতে ESIC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://esic.gov.in দেখুন।
ESIC হাসপাতাল ওখলা সিনিয়র রেসিডেন্ট এবং ফুলটাইম কন্ট্রাকচুয়াল স্পেশালিস্ট নিয়োগ
| নিয়োগকারী সংস্থা | এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন হাসপাতাল, ওখলা (ESIC হাসপাতাল ওখলা) |
| পদের নাম | সিনিয়র রেসিডেন্ট (রেসিডেন্সি স্কিমের অধীনে) এবং ফুলটাইম কন্ট্রাকচুয়াল স্পেশালিস্ট |
| পোস্ট সংখ্যা | ৪৫ |
| বেতন | প্রতি মাসে ৬৭,৭০০ টাকা থেকে ১,৭৩,০৪৫ টাকা (পদ এবং যোগ্যতা অনুসারে) |
| যোগ্যতা | সংশ্লিষ্ট বিশেষত্বে স্নাতকোত্তর ডিগ্রি/ডিপ্লোমা |
| বয়সসীমা | সিনিয়র রেসিডেন্টের জন্য সর্বোচ্চ ৪৫ বছর, ফুলটাইম কন্ট্রাকচুয়াল স্পেশালিস্ট-র জন্য সর্বোচ্চ ৬৯ বছর (৩০ জানুয়ারী ২০২৬ তারিখের হিসাবে) |
| ওয়াক ইন ডেট | ৩০ জানুয়ারী ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.esic.gov.in |
যোগ্যতার মাপকাঠি মিলিয়ে নিন
সিনিয়র রেসিডেন্ট (রেসিডেন্সি স্কিমের অধীনে)
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এবং দিল্লি মেডিকেল কাউন্সিল বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্য মেডিকেল কাউন্সিলের সাথে নিবন্ধিত হতে হবে।
- যদি PG ডিগ্রি/ডিপ্লোমা পাওয়া না যায়, তবে MBBS সহ দুই বছরের অভিজ্ঞতা (যার মধ্যে সরকারি/বেসরকারি হাসপাতাল থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কোনো প্রাইভেট ক্লিনিক থেকে নয়) থাকলে চুক্তির ভিত্তিতে ১ বছরের জন্য নিয়োগ করা যেতে পারে।
- সুপার-স্পেশালিটি বিভাগে, যদি কোনো MCh/DM প্রার্থী পাওয়া না যায়, তবে NMC-এর নিয়ম অনুযায়ী মূল শাখা থেকে প্রার্থীদের বিবেচনা করা যেতে পারে।
ফুলটাইম কন্ট্রাকচুয়াল স্পেশালিস্ট
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা সহ এমবিবিএস এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির পরে ৩ বছরের অভিজ্ঞতা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার পরে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- দিল্লি মেডিকেল কাউন্সিল বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্য মেডিকেল কাউন্সিলে নিবন্ধিত হতে হবে।
আবেদন ফি
| বিভাগ | পরিমাণ |
|---|---|
| SC/ST/PH প্রার্থী এবং মহিলা প্রার্থী | শূন্য |
| অন্যান্য সকল বিভাগ | ৫০০ টাকা/- |
পেমেন্ট করবেন যেভাবে: ‘New Delhi’-তে দেয় ‘ESI Fund A/c no. 01’-এর অনুকূলে ডিমান্ড ড্রাফট।
নির্বাচন প্রক্রিয়া- Walk in for the ESIC Recruitment 2026
ওয়াক-ইন-ইন্টারভিউ
আবেদন করবেন কীভাবে
- ৩০শে জানুয়ারী ২০২৬, সকাল ৯:০০ থেকে ১১:০০টার মধ্যে ESIC Hospital, Okhla, New Delhi-তে সরাসরি ইন্টারভিউ-এর জন্য আসুন।
- ইন্টারভিউ-এর দিন আগে থেকে পূরণ করা Annexure A (বায়োডাটা), Annexure B (শিক্ষাগত ও অভিজ্ঞতার বিবরণ), Annexure C (সেলফ ডিক্লেয়ারেশন) জমা দিন।
- যা যা নথি লাগবে তার অ্যাটেস্টেড ফটোকপি ও আসল নিয়ে আসুন- ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, বয়সের প্রমাণ, কাস্ট সার্টিফিকেট, MBBS/ডিপ্লোমা/ডিগ্রী সার্টিফিকেট, আটটেম্প্ট সার্টিফিকেট, বৈধ DMC/MCI/State রেজিস্ট্রেশন, অভিজ্ঞতার সার্টিফিকেট, সাম্প্রতিক কালের দুটি পাসপোর্ট সাইজের ছবি, ঠিকানার প্রমাণ।
- আবেদন ফি-র জন্য ‘ESI Fund A/c no. 01’-এর অনুকূলে New Delhi-তে জমা দেওয়ার জন্য ডিমান্ড ড্রাফ্ট নিয়ে আসুন (যদি লাগে)।
- পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, জন্মতারিখের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্টার্নশিপ সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট (OBC/SC/ST/EWS/PH) ইত্যাদির এক সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে আসুন।