Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গওড়িশা থেকে কলকাতাগামী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার, মৃত ২

ওড়িশা থেকে কলকাতাগামী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার, মৃত ২

Travel Turned Into Tragedy Kolkata Bus Accident​: ওড়িশা থেকে কলকাতার বাবুঘাটগামী ডলফিন ট্রাভেলস (Dolphin Travels bus)- এর একটি বাস লক্ষ্মণনাথ টোলগেটের নিকটে ভয়াবহ দুর্ঘটনার (Kolkata Bus Accident) শিকার হয়েছে। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন।

মঙ্গলবার মধ্যরাতে ১৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। ফলস্বরূপ, ঘটনাস্থলেই বাসের চালক ও খালাসি মারা যান, এবং কমপক্ষে ৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হন।

আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, চালকের ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিস এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। দেরি না করে শুরু হয় উদ্ধারকার্য। প্রথম পর্যায়ে বাসের সামনের অংশটি কেটে উদ্ধারকর্মীরা বাসের খালাসি ও চালকের মৃতদেহ উদ্ধার করেন। এরপর একে একে আহত যাত্রীদের দুর্ঘটনা কবলিত বাসটি থেকে বের করে আনা হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়, যেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

স্বাভাবিকভাবেই দুর্ঘটনার (Kolkata Bus Accident) পর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, বাস ও লরি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular