The Train Cancellation List Tomorrow from Howrah: পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনে (Howrah Division) রক্ষণাবেক্ষণ কাজের জন্য রেল কর্তৃপক্ষ আগামী ২৩শে নভেম্বর (রবিবার) ট্রেন চলাচলে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। এই পরিবর্তনের কারণ হল ইঞ্জিনিয়ারিং, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এবং সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন বা আপগ্রেডেশন করার জন্য ঐ দিনটিতে একটি বিশেষ “ব্লক” নেওয়া হবে, যার জেরে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, একটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে (শর্ট টারমিনেট), এবং একটি ট্রেনকে নতুন করে সময়সূচী নির্ধারণ করে চালানো হবে বলে জানা গিয়েছে।
রবিবার কোন কোন ট্রেন বাতিল? (The Train Cancellation List Tomorrow from Howrah)
| কোন স্টেশন থেকে | ট্রেনের নম্বর |
| হাওড়া থেকে | ৩৭০৫৫, ৩৭২৪৯,৩৭৩৬৩, ৩৬৮২৩ |
| ব্যান্ডেল থেকে | ৩৭২৪৬, ৩৭৭৪৯ |
| বর্ধমান থেকে | ৩৬৮৩৪ |
| শেওড়াফুলি থেকে | ৩৭০৫৬ |
| আরামবাগ থেকে | ৩৭৩৬৪, ৩৭৩৯৬ |
| কাটোয়া থেকে | ৩৭৭৪৮ |
কোন কোন ট্রেনে কী পরিবর্তন?
- ৩৭৩৬৫ হাওড়া-আরামবাগ লোকালটি তারকেশ্বরে যাত্রা শেষ করবে, এটি আরামবাগ পর্যন্ত যাবে না।
- ৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ লোকালটি দুপুর ১২:০০ টার পরিবর্তে দুপুর ১২:৩০ টায় কাটোয়া থেকে ছেড়ে যাবে।
প্রসঙ্গত, রেল সূত্রে পাওয়া তথ্য অনুসারে, এই কার্যক্রমের মূল লক্ষ্য হল যাত্রী নিরাপত্তা জোরদার করা এবং পরিষেবার মান উন্নয়ন করা। পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, এই রক্ষণাবেক্ষণ কাজটি ভবিষ্যতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানের জন্য অপরিহার্য।