Home পশ্চিমবঙ্গ কলকাতা ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে, কখন জেনে নিন

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে, কখন জেনে নিন

The Second Hooghly Bridge Will Be Closed For 9 Hours
The Second Hooghly Bridge Will Be Closed For 9 Hours

The Second Hooghly Bridge Will Be Closed For 9 Hours: আপনি যদি সপ্তাহান্তে হাওড়া বা কলকাতা যাওয়ার পরিকল্পনা করছেন, তবে আপনার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর আছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য শহরের অন্যতম প্রধান সেতু, দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু এই শনি ও রবিবার সাময়িকভাবে বন্ধ থাকবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই দিন সেতুর ওপর সব ধরনের যান চলাচল মোট ৯ ঘণ্টা বন্ধ (The Second Hooghly Bridge Will Be Closed For 9 Hours) থাকবে।

কখন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু? The Second Hooghly Bridge Will Be Closed For 9 Hours

  • শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত
  • রবিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত

পুলিশের তরফ থেকে কী জানানো হয়েছে?

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে ওই রুটে যাওয়া সমস্ত যানবাহনকে বিকল্প পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে এর ফলে হাওড়া ব্রিজ-সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ির চাপ অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশ সাধারণ মানুষকে এই সময় সেতুর ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে হাওড়া ব্রিজ বা অন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যাত্রীদের সময় নিয়ে রওনা দেওয়ার এবং ট্র্যাফিক আপডেট নিয়মিত দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

কেন বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু?

সেতুর রক্ষণাবেক্ষণ এবং সংস্কার কাজের জন্য এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে গত ২৪শে অগস্ট একই কারণে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুটি বন্ধ রাখা হয়েছিল। সেই সময়ে হুগলি ব্রিজ কমিশন অথরিটি জানিয়েছিল যে কেবল-বিয়ারিং সহ সেতুর বিভিন্ন অংশে মেরামতের প্রয়োজনীয়তা রয়েছে। এবার সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য পুনরায় এই সেতুটি বন্ধ রাখা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯২ সালে তৈরি হয়েছিল এই বিদ্যাসাগর সেতু। এই সেতু নির্মাণে ৩৮৮ কোটি টাকা ব্যয় হয়েছিল বলে জানা যায়। গুরুত্বপূর্ণ এই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু শুধু কলকাতা ও হাওড়ার মধ্যে নয়, বরং পার্শ্ববর্তী অনেক জেলার সাথে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কেবল-স্টেইড সেতু এবং প্রতিদিন প্রায় ৫০,০০০ এর বেশি যানবাহন এর ওপর দিয়ে চলাচল করে। তাই সেতুটি সাময়িকভাবে বন্ধ থাকলে শহরের অন্যান্য রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Exit mobile version