The Documents required for Aadhaar card for Child: ভারতীয়দের দৈনন্দিন জীবনে আজ আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ড ছাড়া কোনও কাজই হবে না। এমন সময় আপনার সন্তানেরও আধার কার্ড লাগবে! কীভাবে বানাতে হবে সেই আধার! কত বছর বয়স থেকে জারি করা হবে আধার! সবই বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আপনার সন্তানের কত বছর বয়স থেকে আধার কার্ড লাগবে?
আপনার শিশুর বয়স ৫ বছরের কম হলে নীল রঙের বাল আধার দেওয়া হবে। সন্তানের বয়স ৫ বছর পূর্ণ হলেই বায়োমেট্রিক আপডেট (MBU) বাধ্যতামূলক। যে কোনও আধার সেবা কেন্দ্রে করা এটি করে ফেলুন। মনে রাখবেন, শিশুর ১৭ বছর বয়স হলে আরও একবার বায়োমেট্রিক আপডেট করতে হবে।
সন্তানের আধার কার্ডের জন্য কী কী জরুরি? The Documents required for Aadhaar card for Child
- আপনার সন্তানের আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ছবি লাগবে।
- কোনও ফি জমা দিতে হবে না। কারণ UIDAI-এর নির্দেশিকা অনুসারে ৫ থেকে ১৭ বছর বয়সীদের জন্য বায়োমেট্রিক আপডেট ফ্রি।
- ৫ বছরের কম বয়সী শিশুদের আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান নেওয়া হয় না।
আধারে তালিকাভুক্তির জন্য জরুরি বিষয়
- পিতামাতা বা অভিভাবকের আধার নম্বর এবং সন্তানের বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে। কোনও জেরক্স চলবে না। যাচাইয়ের পরপরই সমস্ত মূল নথি ফেরত দেওয়া হবে।
- HoF-ভিত্তিক তালিকাভুক্তির ক্ষেত্রে, সন্তানের আধারে থাকা ঠিকানাটি পিতামাতার আধারে থাকা ঠিকানার সঙ্গে মিলতে হবে।
- আর আপনার সন্তানের নাম আধারে তালিকাভুক্তির পর, যাবতীয় প্রমাণপত্র UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।
সবশেষে মনে রাখবেন, কিছু সরকারি প্রকল্প এবং সুবিধার জন্য, আপনার সন্তানের আধার পরিচয়পত্র হিসেবে চাওয়া যেতে পারে ঠিকই, কিন্তু ১৮ বছরের কম বয়সী অর্থাৎ নাবালকদের জন্য আইনত আধার বাধ্যতামূলক নয়।
