Stipend Rapido Internship for Business Operations: শিক্ষার্থীদের এবং নতুন স্নাতকদের জন্য কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। র্যাপিডো বিজনেস অপারেশনস ইন্টার্নশিপ অফার করছে। আপনি যদি বিজনেস খাতে কাজ করতে আগ্রহী হন, ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আপনিও।
র্যাপিডোর বিজনেস অপারেশনস ইন্টার্নশিপের হাইলাইটস
- সময়কাল: ৩ মাস
- বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা
- লোকেশন: মুম্বাই, মহারাষ্ট্র
- কী শিখবেন: রিয়েল-টাইম মোবিলিটি ব্যবসায় কীভাবে উচ্চ-ভলিউম অপারেশন পরিচালনা করা হয়
র্যাপিডোর বিজনেস অপারেশনস ইন্টার্নশিপে কী কী কাজের দায়িত্ব থাকবে?
- ড্যাশবোর্ড করে কমপ্লিটেড রাইড, ক্যাপ্টেনের সার্ভিসের কোয়ালিটি ইত্যাদির মতো দৈনন্দিন কাজের মেট্রিক্স ট্র্যাক করতে হবে।
- অনবোর্ডিং, এনগেজমেন্ট বা ট্রেনিং কার্যক্রমে হাত লাগাতে হবে।
- গ্রাহক-সম্পর্কিত ক্রমবর্ধমান সমস্যা, অথবা নানান সমস্যা সমাধানের ব্যবস্থা করতে হবে।
- চাহিদা বা সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নানান অফার লঞ্চের ভাবনা ভাবতে হবে।
- অপারেশন টিমকে তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে।
র্যাপিডোর বিজনেস অপারেশনস ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন কারা?
- BBA, B.Com, BMS, BA, BE/B.Tech করা স্নাতক অথবা MBA, PGDM করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- স্টার্টআপ খাতে প্রবল আগ্রহ থাকলে যোগ দিতে পারবেন।
- বেসিক এক্সেল/গুগল শিট এবং ডেটা হ্যান্ডলিং জানতে হবে।
র্যাপিডোর বিজনেস অপারেশনস ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন কীভাবে?
- ক্যারিয়ার পেজ অথবা বিশ্বস্ত ইন্টার্নশিপ/জব পোর্টালের মাধ্যমে শেয়ার করা অফিসিয়াল ইন্টার্নশিপের বিকল্পে গিয়ে আবেদন করুন। (এই লিংকে ক্লিক করুন {https://internshala.com/internship/detail/business-operations-internship-in-mumbai-at-rapido1764597768})
- এর জন্য নাম, ইমেল, ফোন নম্বর, কলেজ, ডিগ্রি এবং পড়াশোনার বছর এর মতো প্রয়োজনীয় বিবরণ দিয়ে, বায়োডেটা সহ কোনও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
- ফর্মটিতে “কেন?” বা “কেন ব্যবসায়িক কার্যক্রমে আগ্রহী?” এর মতো প্রশ্ন জিজ্ঞাসা করা হলে নির্দিষ্ট উত্তর লিখুন।
- এইঅভাব ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিন।