Stanford University free online courses on IoT: ইন্টারনেটের আরও গভীরে গিয়ে শিখতে চান! তাহলে ফ্রেশারদের জন্য এটি দারুণ সুযোগ। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টেকনোলজি ইনস্টিটিউট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিনামূল্যে ইন্টারনেট অফ থিংস কোর্স অফার করছে। এই কোর্সটিতে আপনি স্ট্যানফোর্ডের অধ্যাপকদের কাছ থেকে সরাসরি বেসিক আইওটি সম্পর্কে শিখতে পারবেন। কীভাবে এই কোর্সে ভর্তি হবেন, জানুন এখানে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি ইন্টারনেট অফ থিংস কোর্সে কী কী শিখবেন? What You will Learn from Stanford University Free Online Courses on IoT
এটি স্ট্যানফোর্ডের আইওটি গ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রোগ্রামের অংশ। শিক্ষার্থীরা নিম্নলিখিত পাঁচটি মূল মডিউল শিখবেন এই কোর্সে:
- অ্যাপ্লিকেশন: স্মার্ট হোম, ওয়ারেবল টেক এবং ইন্ডাস্ট্রি অটোমেশনে IoTর ব্যবহার।
- সেন্সর: পরিবেশগত এবং ইউজার ডেটা সংগ্রহকারী ডিভাইসগুলিকে বোঝা।
- এমবেডেড সিস্টেম: কার্যকারিতার জন্য হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার একীভূত করে কীভাবে।
- নেটওয়ার্কিং: আইওটি ডিভাইসগুলিকে কীভাবে সংযুক্ত করে।
- সার্কিট: আইওটি সেন্সরগুলিকে বৈদ্যুতিক সার্কিট কীভাবে এনার্জি দেয়।
কারা আবেদন করার যোগ্য?
কোনও ফি ছাড়াই এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত:
- ইঞ্জিনিয়ার, ডেভেলপার এবং আইটি পেশাদাররা আবেদন করতে পারবেন।
- IoT পণ্য তৈরির ব্যবসায় নামা স্টার্টআপগুলো আবেদন করতে পারবেন।
- এছাড়াও রিসার্চার এবং শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করতে হবে?
- স্ট্যানফোর্ডের [https://online.stanford.edu/courses/xee100-introduction-internet-things] অফিসিয়াল অনলাইন কোর্স ওয়েবসাইটটি খুলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
- এবার বিনামূল্যের “Introduction to Internet of Things” কোর্সের জন্য রেজিস্ট্রেশন করলেই আপনার হাতে চলে আসবে ভিডিয়ো, রিডিং এবং কুইজ সহ নানান কোর্স মেটেরিয়াল।
- ৬০ দিনের জন্য এই অ্যাক্সেস থাকবে আপনার কাছে, ততদিনে আপনাকে সব শিখে নিতে হবে।
- এর সঙ্গে আপনি অ্যাসাইনমেন্টও করতে পারবেন, এবার আপনার যদি এই কোর্সের জন্য সার্টিফিকেট লাগে, তাহলে পরবর্তী ধাপ আপনার জন্য উপলব্ধ থাকতে পারে।
তাহলে আর দেরি কেন, এখনই কোর্সটি করে ইন্টারনেট দুনিয়ায় আরও এক ধাপ নিজেকে এগিয়ে নিয়ে যান।