Software Engineer Stripe internship with Stipend: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছেন! বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী ফিনটেক কোম্পানির সঙ্গে কাজ করতে চান! তাহলে আপনার জন্য দারুণ সুযোগ। মাসিক লক্ষ টাকা বেতনে দারুণ কাজের সুযোগ পাবেন আপনিও। কেউ আটকাতে পারবে না নিজের কেরিয়ারের মোড় ঘোরানো থেকে। আগ্রহী হলে পুরো প্রতিবেদন পড়ুন।
হাইলাইটস । Software Engineer Stripe internship with Stipend
- পদ: সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন
- কোম্পানি: স্ট্রাইপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
- লোকেশন: বেঙ্গালুরু, কর্ণাটক (সাইট / হাইব্রিড)
- সময়কাল: ৩ থেকে ৬ মাস
- ধরণ: কোনও আবেদন ফি ছাড়াই কাজের সুযোগ
- বেতন বা স্টাইপেন্ড: বার্ষিক ১২ লক্ষ টাকা অর্থাৎ প্রায় ১-১.২ লক্ষ টাকা প্রতি মাসে
- মোড: ফুলটাইম ইন্টার্নশিপ
- শেখার সুযোগ: ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, এপিআই ডিজাইন এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেম
- ফুলটাইম চাকরি: পারফরম্যান্সের উপর ভিত্তি করে সম্ভাব্যপ্রি-প্লেসমেন্ট অফার
এই ইন্টার্নশিপে আপনাকে কী কী কাজ করতে হবে?
- প্রতিদিন লক্ষ লক্ষ লেনদেন করে এমন ব্যাকএন্ড সিস্টেম তৈরি এবং মেইনটেনেন্স করবেন।
- পাইথন, গো, জাভা, রুবি, অথবা সি++ এর মতো ল্যাঙ্গুয়েজে কোড লিখবেন।
- সিস্টেম ডিজাইন সেশন এবং আর্কিটেকচার, ডিবাগিং এবং অপ্টিমাইজ ইত্যাদি করবেন।
- ডেটা অ্যানালিটিক্স , প্রোডাকশনের কাজে সহায়তা করবেন।
কীভাবে এই চাকরি পাবেন?
স্ট্রাইপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্নশিপ (বেঙ্গালুরু) এর জন্য আবেদন করতে এই সহজ পদক্ষেপ অনুসরণ করুন:
- অফিসিয়াল স্ট্রাইপ ক্যারিয়ার্স পেজটি ভিজিট করুন প্রথমে (https://stripe.com/jobs/search)।
- Software Engineer নিয়োগের অপশন খুঁজে Apply Nowতে ক্লিক করুন।
- এবার অফিসিয়াল স্ট্রাইপ প্রার্থী প্রোফাইল তৈরি করে আপনার মৌলিক বিবরণ, শিক্ষাগত যোগ্যতা সবই পর্যাপ্তভাবে লিখুন।
- আপনার প্রোফাইল বা বায়োডেটা সহ প্রাসঙ্গিক প্রজেক্টের কাজ আপলোড করে আবেদন জমা দিন।
- এরপর আপনি শর্টলিস্ট হলে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।
- তারপর আপনাকে অনলাইন কোডিং টেস্ট ও ডিবাগিং চ্যালেঞ্জ পাস করতে হবে।
- প্রফেশনালদের সামনে আপনার ইন্টারভিউ নেওয়ার পর এইচআর রাউন্ড এবং ইন্টার্নশিপের বিস্তারিত আলোচনা করা হবে।
- তারপর সব ঠিক থাকলে আপনি চাকরিটি পেয়ে যাবেন।