Senior citizens get high returns from corporate FD
Senior citizens get high returns from corporate FD: ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আরবিআই টানা সুদের হার কমিয়ে গিয়েছে। এর দরুণ বিভিন্ন ব্যাংকও তাদের সুদের হার কমাতে বাধ্য হয়েছে। ফলে ফিক্সড ডিপোজিটে যথেষ্ট সুদের পাত্তা নেই। এমন সময় ফিক্সড ডিপোজিট করতে চাওয়া প্রবীণ নাগরিকদের জন্য সুখবর। প্রায় ৯ শতাংশের বেশি সুদের হার অফার করছে কর্পোরেট FDগুলো। কিন্তু এই ধরনের ফিক্সড ডিপোজিট কি নিরাপদ! জানুন আমাদের আজকের প্রতিবেদনে, ব্যাংক FD ভালো নাকি কর্পোরেট।
এই ৩ ধরনের FD প্রতিযোগিতামূলক সুদের সুবিধা দেয়
ব্যাংক ফিক্সড ডিপোজিট (FD) বিভিন্ন মেয়াদের হয়ে থাকে স্থির হয় সুদের হার প্রতি আমানতকারীর জন্য ৫ লক্ষ DICGC বীমা করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত ০.২৫ শতাংশ থেকে ০.৭৫ শতাংশ সুদ দেওয়া হয় মেয়াদের আগেই টাকা তুলতে পারবেন। তবে সামান্য জরিমানা দিতে হতে পারে
পোস্ট অফিস টাইম ডিপোজিট ১, ২, ৩, ৫ বছরের মেয়াদের রিটার্ন দেওয়া হয় সরকার প্রতি তিন মাস অন্তর সুদ নির্ধারণ করে সার্বভৌম গ্যারান্টি দেওয়া হয় এবং খুব নিরাপদ সিনিয়র সিটিজেনদের কোনও বিশেষ সুদের হার দেওয়া হয় না মেয়াদের আগেই টাকা তুলতে পারবেন। তবে সামান্য জরিমানা দিতে হতে পারে
কর্পোরেট / কোম্পানি FD কোম্পানি অনুযায়ী মেয়াদ যাচাই হয় সাধারণত ব্যাংকের চেয়ে বেশি সুদ দেওয়া হয় DICGC বীমা নেই, রেটিং-নির্ভর নিরাপত্তা সিনিয়রদের জন্য আকর্ষণীয় বেশি রিটার্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন নিয়ম হয়, সেই নিয়মের সঙ্গে মিললে মেয়াদের আগেই টাকা তুলতে পারবেন
প্রবীণ নাগরিকদের জন্য সেরা সুদের হার দিচ্ছে এই ৫ কর্পোরেট FD
কোম্পানির নাম সাধারণ নাগরিকদের জন্য সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার মুথুট ক্যাপিটাল সার্ভিসেস ৮.৯৫% ৯.২০% শ্রীরাম ফাইন্যান্স ৭.৬০% ৮.১০% আইসিআইসিআই হোম ফাইন্যান্স ৭.১০% ৭.৪৫% সুন্দরম হোম ফাইন্যান্স ৮.১৫% ৮.৬৫% পিএনবি হাউজিং ফাইন্যান্স ৭.১০% ৭.৩৫%
FDতে সর্বোচ্চ সুদের হার দিচ্ছে এই ৫ ব্যাংক
ব্যাংকের নাম সাধারণ নাগরিকদের জন্য সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ইয়েস ব্যাংক ৬.৬৫% – ৭.০০% ৭.১৫% – ৭.৭৫% আরবিএল ব্যাংক ৭.০০% – ৭.২০% ৭.৫০% – ৭.৭০% বন্ধন ব্যাংক ৭.০০% – ৭.২০% ৭.৫০% – ৭.৭০% ইন্ডাসইন্ড ব্যাংক ৬.৭৫% – ৭.০০% ৭.২৫% – ৭.৫০% আইডিএফসি ফার্স্ট ব্যাংক ৬.৩০% – ৭.০০% ৬.৮০% – ৭.৫০%
প্রবীণ নাগরিকদের ব্যাংক না কর্পোরেট এফডি করা উচিত?
এখন কর্পোরেট FD রয়েছে ভালো হারে। এমন সময় এই ফিক্সড ডিপোজিটের দিকে ঝোঁকার আগে প্রবীণদের কয়েকটা জিনিস ভুললে চলবে না।
ব্যাংক FDর নিরাপত্তা আজও প্রশংসিত। শুধু রিটার্ন নয়, তাই নিরাপত্তা দেখেও এগোচ্ছেন অনেকে।
ব্যাংক FD যেহেতু সরকারি খাত হয়ে থাকে, কিংবা শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলিরও ডিফল্ট ঝুঁকি অত্যন্ত কম।
কর্পোরেট এফডি বেছে নেওয়ার সময় গ্রাহকদের সর্বদা AAA বা AA+ রেটিংযুক্ত কোম্পানিগুলি বেছে নেওয়া উচিত।
যাইহোক, আপনি আপনার বিনিয়োগ শুরু করার আগে ব্যক্তিগতভাবে একজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।