Home লাইফস্টাইল আইআইটি খড়গপুরে ফ্রিতে ডিপ লার্নিং, এআই কোর্সে আবেদন করবেন কীভাবে

আইআইটি খড়গপুরে ফ্রিতে ডিপ লার্নিং, এআই কোর্সে আবেদন করবেন কীভাবে

IIT Kharagpur offers a free deep learning course
IIT Kharagpur offers a free deep learning course

IIT Kharagpur offers a free deep learning course​: আপনি কি AI বা ডিপ লার্নিংয়ে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন! তাহলে আইআইটি খড়গপুর আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। ইনস্টিটিউটটি স্বয়ম প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে অনলাইন ডিপ লার্নিং কোর্স চালু করেছে। ১২ সপ্তাহ এই কোর্স চালু থাকবে। ১৯ জানুয়ারি, ২০২৬ থেকে কোর্সটি শুরু হবে। ক্লাস চলবে ১৭ এপ্রিল, ২০২৬ পর্যন্ত। আর ২৬ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন নেওয়া হবে।

ডিপ লার্নিং কোর্সে কী কী শেখানো হবে? IIT Kharagpur offers a free deep learning course

মেশিন লার্নিংয়ের সহজ এবং বেসিক বিষয়গুলি দিয়ে শুরু হবে এই কোর্সের পড়াশোনা।

  1. প্রথমে আপনাকে বেইসিয়ান ক্লাসিফিকেশন এবং মাল্টি-লেয়ার পারসেপ্ট্রনের মতো আইডিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
  2. ধীরে ধীরে, আপনি কনভোলিউশনাল নিউরাল নেটওয়ার্ক (CNN) এবং অটো-এনকোডারের মতো মডার্ন ডিপ লার্নিং মডেলগুলিতে এগোবেন।

কোন শিক্ষার্থীরা এই কোর্স করতে পারবেন?

এই কোর্সটি কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, অথবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে অধ্যয়নরত স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। আর লিনিয়ার অ্যালজেব্রা, ডিএসপি এবং পিডিই সম্পর্কে কিছু নলেজ থাকলে আপনার জন্য শেখা সহজ হবে।

কীভাবে সার্টিফিকেটটি নিতে হবে 

সার্টিফিকেট পেতে হলে আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে। সার্টিফিকেট ফি ১,০০০ টাকা। সার্টিফিকেটে আপনার নাম, ছবি, মোট স্কোর এবং IIT খড়গপুর এবং NPTEL-এর লোগো থাকবে। এর আগে ২৫ এপ্রিল, ২০২৬ তারিখে পরীক্ষাটি নেওয়া হবে। সেই পরীক্ষায় বসতে হবে। আর নিম্নলিখিত দু’ টি শর্ত পূরণ করলেই আপনি সার্টিফিকেট পাবেন।

  • অ্যাসাইনমেন্টে ২৫ নম্বরের মধ্যে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে।
  • মেইন পরীক্ষায় ৭৫ নম্বরের মধ্যে কমপক্ষে ৩০ নম্বর পেতে হবে।

ডিপ লার্নিং ফ্রি অনলাইন কোর্সের জন্য কীভাবে আবেদন করবেন

  • প্রথমে SWAYAM পোর্টালে যান এবং ডিপ লার্নিং কোর্স পেজটি খুলুন।
  • ‘Join’ এ ক্লিক করে Google অথবা Microsoft ID দিয়ে লগইন করুন।
  • আপনার তথ্য লিখলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।

আপনি যদি AI খাতে ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিতে চান, তাহলে IIT খড়গপুরের এই বিনামূল্যের কোর্সটি আপনার জন্য একটি দুর্দান্ত শুরু হতে পারে।

Exit mobile version