Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিরেলওয়েতে ৫৮১০ পদে নিয়োগ, ২১ অক্টোবর থেকে আবেদন শুরু

রেলওয়েতে ৫৮১০ পদে নিয়োগ, ২১ অক্টোবর থেকে আবেদন শুরু

RRB NTPC Recruitment 2025​ Officially Begins: রেলে চাকরিপ্রাথীদের জন্য দারুন খবর। আরআরবি এনটিপিসি (RRB NTPC) গ্র্যাজুয়েট নিয়োগ (Railway Recruitment 2025)-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২১শে অক্টোবর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে (RRB NTPC Recruitment 2025​ Officially Begins)। প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যেকোনও আঞ্চলিক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ২০শে নভেম্বর, ২০২৫। কারেকশন পোর্টাল ২৩শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। এই সময়ে আবেদনপত্রে সংশোধনের সুযোগ পাওয়া যাবে। PWD প্রার্থীরা ৩রা থেকে ৭ই ডিসেম্বরের মধ্যে তাদের স্ক্রাইবের তথ্য নথিভুক্ত করতে পারবেন।

RRB NTPC Recruitment 2025​- শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা ৫৮১০টি

  • কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার: ১৬১টি
  • স্টেশন মাস্টার: ৬১৫টি
  • গুডস ট্রেন ম্যানেজার: ৩৪৬টি
  • জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট: ৯২১টি
  • সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট: ৩৩৮টি
  • ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট: ৫৯টি

আবেদন ফি কত?

আবেদনপত্র পূরণের আগে প্রার্থীদের বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। প্রত্যেক প্রার্থী শুধুমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রথম ধাপ CBT-1-এ অংশগ্রহণের জন্য প্রার্থীদের ৫০০ টাকা ফি প্রদান করতে হবে। তবে SC, ST, প্রাক্তন সৈনিক, PWD, মহিলা, EBC, ট্রান্সজেন্ডার এবং সংখ্যালঘুদের জন্য আবেদন ফি ২৫০ টাকা ধার্য করা হয়েছে। শুধুমাত্র ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড এবং UPI এর মাধ্যমে এই ফি প্রদান করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে যেকোনও বিষয়ে স্নাতকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৩ বছর। ওবিসি/এনসিএল প্রার্থীদের জন্য সরকারি বিধি অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য। এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড় দেওয়া হবে। কিছু নির্দিষ্ট পদের জন্য, আবেদনকারীর কম্পিউটারে ইংরেজি অথবা হিন্দি টাইপিং-এর দক্ষতা থাকা আবশ্যক।

নির্বাচন প্রক্রিয়া

নির্বাচন প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে CBT-1 অনুষ্ঠিত হবে, যেখানে উত্তীর্ণ প্রার্থীরা CBT-2-এর জন্য নির্বাচিত বলে গণ্য হবেন। পরবর্তীতে, একটি CBAT অথবা দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। সবশেষে, নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। CBT-1 -এর সময়সীমা থাকবে ৯০ মিনিট। এই পরীক্ষায় জেনারেল এওয়ারনেস থেকে ৪০টি, গণিত থেকে ৩০টি, এবং জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিসনিং-এর উপর থেকে ৩০টি প্রশ্ন করা হবে। সুতরাং, সর্বমোট ১০০টি প্রশ্ন থাকবে।

বেতন কত হবে?

গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগের পর, প্রার্থীরা প্রতি মাসে প্রাথমিক বেতন পাবেন ২৯,২০০ টাকা। প্রধান কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টারের প্রাথমিক বেতন হবে ৩৫,৪০০ টাকা। ট্রাফিক সহকারীর প্রাথমিক বেতন হবে ২,৫০০ টাকা।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://rrbbhopal.gov.in/  এ যান ।
  • হোমপেজে CEN 06/2025 NTPC-G এর অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করুন।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। তারপর আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  • ফর্মে প্রয়োজনীয় তথ্য লিখুন। আবেদন ফি প্রদান করুন। আবেদনপত্র জমা দিন।
  • ভবিষ্যতের জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে পারেন। আপনি এর একটি প্রিন্টআউটও নিতে পারেন এবং রেখে দিতে পারেন।
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular