RBI Recruitment 2026 Notification Out for 93 Posts: ব্যাংকিং খাতে উচ্চ-স্তরের এবং মর্যাদাপূর্ণ চাকরিপ্র্রার্থীদের জন্য RBI নিয়ে হাজির সুবর্ণ সুযোগ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI ) ল্যাটেরাল এন্ট্রি রিক্রুটমেন্ট করছে ৯৩ পদে। এই নিবন্ধে, আমরা RBI নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছি।
হাইলাইটস
| শূন্যপদের সংখ্যা | ৯৩টি শূন্যপদ |
| আবেদনের ধরণ | অনলাইন |
| অনলাইন আবেদন শুরু হবে | ১৭ ডিসেম্বর, ২০২৫ |
| অনলাইন আবেদনের শেষ তারিখ | ০৬ জানুয়ারী, ২০২৬ |
শূন্যপদের বিবরণ
| পদ | পদের সংখ্যা |
|---|---|
| ডেটা সায়েন্টিস্ট | ০২ |
| ডেটা ইঞ্জিনিয়ার | ০২ |
| আইটি সিকিউরিটি এক্সপার্ট | ০৭ |
| আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর | ০৫ |
| আইটি প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেটর | ০৩ |
| AIMS এক্সপার্ট | ০৩ |
| আইটি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট | ১৮ |
| নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর | ০৩ |
| প্রজেক্ট ম্যানেজার | ০৫ |
| মার্কেট ও লিকুইডিটি রিস্ক স্পেশালিস্ট | ০১ |
| অপারেশন রিস্ক অ্যানালিস্ট | ০২ |
| অ্যানালিস্ট (ক্রেডিট/মার্কেট রিস্ক) | ০৪ |
| রিস্ক অ্যানালিস্ট | ০৫ |
| অ্যাকাউন্টিং স্পেশালিস্ট | ০৫ |
| রিস্ক অ্যাসেসমেন্ট ও ডেটা অ্যানালিস্ট | ০২ |
| পলিসি রিসার্চ অ্যানালিস্ট | ০২ |
| বিজনেস এবং ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যানালিস্ট | ০৬ |
| ব্যাংকিং ডোমেইন এক্সপার্ট | ০১ |
| ব্যাংক এক্সামিনার / সিনিয়র ব্যাংক এক্সামিনার | ০২ |
| ক্রেডিট রিস্ক এক্সপার্ট | ০৪ |
| প্রোগ্রাম কোঅর্ডিনেটর (সিওএস) | ০২ |
| মোট শূন্য পদ | ৯৩টি পোস্ট |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে BE / B.Tech, M.Tech / MCA, ডেটা সায়েন্স / AI / সাইবার সিকিউরিটি এবং ফিনান্স / অর্থনীতি বা রিস্ক ম্যানেজমেন্ট ডিগ্রি থাকতে হবে।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
- প্রথমে RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট (rbi.org.in) ভিজিট করুন।
- হোমপেজে “Career” বিভাগে ক্লিক করে “RBI Lateral Entry Recruitment 2026” লিঙ্কে ক্লিক করুন।
- “New Registration” এ ক্লিক করে রেজিস্ট্রেশন করার পর লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- এবার আবেদন ফি দিয়ে আবেদন জমা দিন। আবেদনপত্রের প্রিন্ট আউট ভবিষ্যৎ রেফারেন্সের জন্য সঙ্গে রাখুন।
