Home পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের URMPর আওতায় এল মহানন্দা ও শিলিগুড়ির অন্যান্য নদী!

কেন্দ্রীয় সরকারের URMPর আওতায় এল মহানন্দা ও শিলিগুড়ির অন্যান্য নদী!

North Bengal Rivers Included in the Centre URMP
North Bengal Rivers Included in the Centre URMP

North Bengal Rivers Included in the Centre URMP: শিলিগুড়ির মেয়র গৌতম দেব মঙ্গলবার জানান, মহানন্দা নদী ও শিলিগুড়ির মধ্যে দিয়ে যাওয়া আরও কিছু নদীকে কেন্দ্রীয় সরকারের নগর নদী ব্যবস্থাপনা পরিকল্পনার (URMP-Urban River Management Plan)-এর আওতায় আনা হয়েছে। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG)-এর অধীনে বাস্তবায়িত হচ্ছে।

মহানন্দা নদী URMP প্রকল্পের অন্তর্ভুক্ত- North Bengal Rivers Included in the Centre URMP

“আমরা কেন্দ্রের নদী পুনরুজ্জীবন কর্মসূচিতে মহানন্দা নদীর অন্তর্ভুক্তি চেয়ে আবেদন করেছিলাম। অবশেষে কেন্দ্র আসানসোল, দুর্গাপুর, নবদ্বীপ ও হাওড়ার মতো বাংলার অন্যান্য শহরগুলির নদীর সঙ্গে এটির অন্তর্ভুক্তির অনুমতি দিয়েছে”, বলেন মেয়র।

মহানন্দা ছাড়াও, শিলিগুড়ি পৌর কর্পোরেশন (SMC) ও এর কাছাকাছি অঞ্চলের বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে যাওয়া চারটি নদী – মহেশমারী, জোড়াপানি, ফুলেশ্বরী ও সাহু – এই প্রকল্পের আওতায় এসেছে।

গৌতম দেব জানান, জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে যাওয়া করলা নদীকেও একই পুনরুজ্জীবন কর্মসূচির আওতায় আনার জন্য SMC কেন্দ্রকে অনুরোধ জানাবে।

তিনি আরও বলেন, “জলপাইগুড়িকে শিলিগুড়ির যমজ শহর হিসেবে ধরা হয়। সেই কারণে আমরা প্রকল্পে করলাকে অন্তর্ভুক্ত করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করব।”

URMP-এর কার্যকারিতা

NMCG-এর অধীনে একটি উদ্যোগ হল URMP, যা নদীর পুনরুজ্জীবনের পাশাপাশি নদীর পারের সৌন্দর্য বৃদ্ধি করে।

এর মধ্যে রয়েছে নদীর জায়গা থেকে অবৈধ দখল সরানো, নদীর পাড় বা নদীতে কিছু বিশেষ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি, নদীর পারের এলাকার উন্নতি বা পুনরুদ্ধার, নদীতে দূষিত জলের প্রবেশ বন্ধ করা, শহর বা অন্য কোনো স্থানে শিল্প, সেচ, উদ্যানপালন, অ-পানীয় গার্হস্থ্য ও বাণিজ্যিক কাজের জন্য পরিশোধিত জলের ব্যবহার, ভূগর্ভস্থ জলের রিচার্জিং এবং দূষিত জল পরিশোধন করার ফলে তৈরি হওয়া বর্জ্য যথাযথভাবে নিষ্কাশন করা ও বর্জ্য থেকে পাওয়া জিনিস পুনর্ব্যবহার করা।

বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কাজ

মেয়র আরও বলেন, SMC এর আগে রাজ্য সেচ দফতরের সহায়তায় ফুলেশ্বরী ও জোড়াপানি নদীতে পুনরুজ্জীবনের কাজ করেছিল। তবে, কেন্দ্র এই নদী ও খালগুলিকে প্রকল্পের অন্তর্ভুক্ত করায় কাজটি এখন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হবে।

দেব জানান, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল এই প্রকল্প বাস্তবায়নের জন্য নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে।”

উত্তরবঙ্গের সবচেয়ে বড় নাগরিক সংস্থা SMC, SMC-এর কমিশনার, শিলিগুড়ি ও জলপাইগুড়ির মহকুমা শাসক এবং রাজ্য ভূমি ও ভূমি সংস্কার বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত ও সেচ দফতরের আধিকারিকদের নিয়ে একটি নজরদারি কমিটিও তৈরি করেছে।

মেয়র আরও বলেন, “কমিটি প্রকল্পের কাজ সময় মতো ও ভালোভাবে করার জন্য প্রতি দুই সপ্তাহে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবে।”

Exit mobile version