Home পশ্চিমবঙ্গ ঘরে বসেই বানান পরিবারের থেকে আলাদা রেশন কার্ড, রইল উপায়

ঘরে বসেই বানান পরিবারের থেকে আলাদা রেশন কার্ড, রইল উপায়

Ration Card Split with family online in easy method
Ration Card Split with family online in easy method

Ration Card Split with family online in easy method: আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আপনার পরিবারের রেশন কার্ড আপনার জয়েন্ট পরিবারের রেশন কার্ড থেকে আলাদা করতে চান ? যদি তাই হয়, তাহলে এই প্রতিবেদন সহায়ক। এখন আমরা আমরা রেশন কার্ড স্প্লিট অনলাইন ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব। 

কারা পরিবারের থেকে আলাদা রেশন কার্ড পাবেন?

আপনার পরিবারের রেশন কার্ড আলাদা করতে চাইলে , আপনাকে কিছু যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে:

  1. পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ।
  2. আবেদনকারীর ইতিমধ্যেই কোনও পৃথক রেশন কার্ড থাকলে হবে না।
  3. পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিতে থাকলে হবে না।
  4. পরিবারের কোনও সদস্য আয়করদাতা হলে চলবে না। 
  5. পরিবারের কারোরই চার চাকার বা তিন চাকার গাড়ি থাকলে হবে না।

উপরের সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করার পরে , আপনি এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন। 

প্রয়োজনীয় নথি 

রেশন কার্ড বিভাজনের জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে:

  1. পরিবারের প্রধানের আধার কার্ড।
  2. পরিবারের সকল সদস্যের আধার কার্ড।
  3. মূল ঠিকানার প্রমাণ।
  4. ইনকাম সার্টিফিকেট।
  5. কাস্ট সার্টিফিকেট।
  6. ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক।
  7. পরিবারের একটি জয়েন্ট ছবি।
  8. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  9. পরিবারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 

অনলাইন আবেদনের সময় এই সমস্ত নথি স্ক্যান করে আপলোড করতে হবে।

কীভাবে আবেদন করবেন। Ration Card Split with family online in easy method

১) প্রথমে খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটির হোম পেজে Citizen Home-এ ক্লিক করুন। 

৩) রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করার পর যে পরিষেবাটির জন্য অফিস অনুমোদন প্রয়োজন তার উপর ক্লিক করে Apply Online-এ ক্লিক করুন।

৪) তারপর আপনি যাদের সঙ্গে আলাদা রেশন তৈরি করতে চান তাদের একজনের আধার কার্ড নম্বর লিখে OTP যাচাই করে ড্যাশবোর্ডে আসুন।

৫) পরবর্তী পেজে, অনলাইন ফর্ম পরিষেবাতে ক্লিক করলে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড দেখতে পাবেন, এখন Next-এ ক্লিক করুন।

৬) আপনি যে রেশন কার্ডটি আলাদা করতে চান সেটি নির্বাচন করে Split Family-এ ক্লিক করুন এবং Next করুন।

৭) পরবর্তী পেজে, অবশিষ্ট সদস্যদের মধ্যে যেকোনো একজনকে নির্বাচন করে আধার OTP যাচাই করুন।

৮) এবার পরবর্তী পেজে 300KB এর মধ্যে নথিগুলি আপলোড করে আবেদন জমা দিন।

আবেদনের স্ট্যাটাস চেক 

প্রথমে, রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে Check Status Of Ration Card Application-এ ক্লিক করুন। তারপর সার্চ টাইপ থেকে আধার কার্ড নির্বাচন করে প্রথম ধাপে যে আধার কার্ড ব্যবহার করে আবেদন করেছিলেন সেই নম্বর উল্লেখ করে OTP যাচাই করুন। পরবর্তী পেজে, View and Check Status-এ ক্লিক করলেই উত্তর আসবে সামনে।

Exit mobile version