Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Benefits: প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) হল একটি স্বল্পমূল্যের জীবন বীমা প্রকল্প, যা সরকার সাধারণ মানুষের জন্য চালু করেছে। এই প্রকল্পটি এক বছর মেয়াদী জীবন বীমা পলিসি দেয়, যা প্রতি বছর ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত চলে এবং প্রতি বছর নবায়ন করা যায়। LIC ও অন্যান্য জীবন বীমা কোম্পানিগুলো ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে এটি পরিচালনা করে।
কারা আবেদন করতে পারবেন?
যাদের ১৮ থেকে ৫০ বছর বয়স, এমন ভারতীয় নাগরিক যাদের একটি সেভিংস ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট আছে, তারা আবেদন করতে পারবেন। ভারতে ব্যাংক অ্যাকাউন্ট আছে এমন অনাবাসী ভারতীয়রাও এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন, তবে দাবির টাকা শুধুমাত্র ভারতীয় মুদ্রায় পরিশোধ করা হবে।
একাধিক অ্যাকাউন্ট থাকলেও, একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন। প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টধারীরা এর জন্য যোগ্য নন। যদি কেউ ৫০ বছর বয়সের আগে নাম নথিভুক্ত করেন, তাহলে বার্ষিক নবায়ন বা রিনিউয়ের মাধ্যমে ৫৫ বছর বয়স পর্যন্ত কভারেজ বজায় রাখতে পারবেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Benefits)
এই প্রকল্পের (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) সবচেয়ে বড় সুবিধা হল, বীমাকৃত ব্যক্তি দুর্ঘটনা, অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও কারণে মারা গেলে, তাঁর মনোনীত ব্যক্তি ২ লক্ষ টাকা পাবেন। মৃত্যুর কারণ যাই হোক না কেন, এটি কভার করবে। কোনও মেডিকেল চেকআপের দরকার নেই, শুধু একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
সবচেয়ে ভালো দিক হল এর প্রিমিয়াম অনেক কম- পুরো বছরের জন্য মাত্র ৪৩৬ টাকা। এই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। আপনি যদি বছরের মাঝামাঝি এই বিমায় যোগ দেন, তাহলে প্রিমিয়ামের পরিমাণ কম হয়। যেমন-
জুন থেকে অগস্ট: পুরো ৪৩৬ টাকা।
সেপ্টেম্বর থেকে নভেম্বর: ৩৪২ টাকা।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি: ২২৮ টাকা।
মার্চ থেকে মে: ১১৪ টাকা।
তবে প্রতি বছর রিনিউ করার সময় ৪৩৬ টাকাই লাগে। এই প্রিমিয়ামের ওপর আয়কর আইনের ধারা 80C অনুযায়ী কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। নতুন আবেদনকারী অথবা যারা পুনরায় এই বিমায় যোগ দিচ্ছেন, তাদের জন্য ৩০ দিনের একটি ‘লিয়েন পিরিয়ড’ থাকে। এই সময়ে দুর্ঘটনা ছাড়া অন্য কোনো কারণে মৃত্যু হলে বিমার টাকা বা ক্লেইম পাওয়া যায় না, কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হলে ক্লেইম পাওয়া যায়।
কীভাবে দাবি করবেন?
মৃত্যুর ক্ষেত্রে, মনোনীত ব্যক্তিকে ব্যাংক বা বীমা কোম্পানিতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন ডেথ সার্টিফিকেট, মনোনীত ব্যক্তির KYC, ব্যাংক পাসবুকের একটি কপি এবং প্রয়োজনে FIR বা ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে। এটি দ্রুত দাবি নিষ্পত্তি করতে সাহায্য করে।
কীভাবে আবেদন করবেন?
৩১শে মে-র আগে আপনি যেকোনো ব্যাংক শাখা, পোস্ট অফিস, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধু অটো-ডেবিট করার সম্মতি দিন এবং আধারের মতো সাধারণ KYC-র তথ্য দিন। আপনি অনেক ব্যাংক অ্যাপের ই-পরিষেবা বা সামাজিক সুরক্ষা প্রকল্প বিভাগে গিয়ে PMJJBY নির্বাচন করে সহজেই আবেদন করতে পারেন।