PNB bank zero balance account opening online: সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের ব্যাংকিং সুবিধা দিতে PNB ব্যাংকের সুবর্ণ সুযোগ। মিনিমাম ব্যালেন্স ছাড়াই এখন থেকে খোলা যাবে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট। কীভাবে কারা এটি খুলতে পারবেন, এখানে জানুন।
কারা PNB ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন?
- যে কোনও ভারতীয় নাগরিক সিঙ্গল বা জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- ১০ বছর বা তার বেশি বয়সের নাবালক/নাবালিকারাও অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- দৃষ্টিহীন বা নিরক্ষর ব্যক্তিরাও PNB ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন।
পাঞ্জাব ব্যাংকের নিয়ম জানা দরকার
- মাসে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, কোনও সীমা নেই।
- মাসে সর্বোচ্চ ৪ বার টাকা তোলা যাবে (এ সংক্রান্ত বাকি নিয়ম ব্রাঞ্চ থেকে জানুন)।
- অনেকদিন অ্যাকাউন্ট ব্যবহার না করার ফলে ইনঅপারেটিভ হয়ে গেলে তা পুনরায় চালু করতে কোনও চার্জ লাগে না।
- অ্যাকাউন্ট খোলার সময় কোনও টাকা জমা দিতে হয় না।
- অ্যাকাউন্ট খোলার পরেও কোনও মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই।
- অ্যাকাউন্ট খুললে ফ্রিতে একটি এটিএম-কাম-ডেবিট কার্ড দেওয়া হয়।
- NEFT বা RTGS-এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য কোনও চার্জ লাগে না।
- বছরে ১০ পাতার একটি চেকবই বিনামূল্যে পাবেন।
- আপনার নমিনি রাখার ব্যবস্থা আছে।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
অনলাইন পদ্ধতি (PNB bank zero balance account opening online):
১. PNB-র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ‘Apply for Savings Account’-এ ক্লিক করুন এবং গ্রাহকের আধার এবং প্যান কার্ডের তথ্য দিন।
২. মোবাইলে আসা OTP ভেরিফাই করে ব্যক্তিগত তথ্য এবং পছন্দের ব্রাঞ্চ সিলেক্ট করুন।
৩. সবশেষে Video KYC-র মাধ্যমে বাড়ি বসেই অরিজিনাল নথি দেখিয়ে অ্যাকাউন্ট ফুল-ভেরিফাই করে ফেলুন।
৪. আপনার ভিডিয়ো KYC সম্পন্ন হওয়ার পরে, অ্যাকাউন্টের সম্পূর্ণ সুবিধা উপভোগ করুন।
অফলাইন পদ্ধতি: আপনার নিকটস্থ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চে গিয়ে ‘BSBDA’ বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ফর্ম পূরণ করে, প্রয়োজনীয় নথির জেরক্স জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন।