Thursday, June 4, 2026
Homeব্যবসাপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করবেন কীভাবে?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করবেন কীভাবে?

PM Ujjwala Yojana free gas cylinder apply online​: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারত সরকার পরিচালিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের অধীনে, সুবিধাভোগীদের বিনামূল্যে গ্যাস সংযোগ প্রদান করা হয়। তাই, আমরা আপনাকে এর জন্য কীভাবে আবেদন করতে হবে এবং কী কী নথিপত্রের প্রয়োজন হবে তার সম্পূর্ণ প্রক্রিয়াটি জানাচ্ছি।

ফ্রি গ্যাস ছাড়াও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আর কী কী সুবিধা প্রদান করে?

  • গ্যাস সিলিন্ডারের সরঞ্জাম কেনার জন্য এবং ইনস্টলেশনের খরচ মেটাতে প্রতি সংযোগে ১,৬০০ আর্থিক সহায়তা দেওয়া হয়। 
  • প্রথমবার এলপিজি সংগযোগ নিলে বিনামূল্যের হটপ্লেট দেওয়া হয়। 
  • প্রতি বছরে ১২ বার করে ১৪.২ কেজি সিলিন্ডার দেওয়া হয়। 
  • সিলিন্ডারের সঙ্গে ৩০০ টাকা ভর্তুকিও দেওয়া হয়। 

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2024-এর জন্য আবেদন করবেন কীভাবে। PM Ujjwala Yojana free gas cylinder apply online

আপনি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে অনলাইনে আবেদন করতে চান, তাহলে আপনাকে তা অফলাইনে করতে হবে। কারণ, উজ্জ্বলা যোজনার জন্য কোনও অনলাইন আবেদনের সুবিধা নেই। অফলাইন আবেদন প্রক্রিয়াটি রইল নিম্নরূপ:

আপনি আপনার আপনার এলাকার গ্যাস এজেন্সি থেকে অথবা উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদনপত্র নিয়ে নিন। 

ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে না জানলে, পড়ুন:

  • আপনাকে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এবার ওয়েবসাইটের হোম পেজ খুলবে।
  • হোম পেজে আপনি একটি ডাউনলোড ফর্ম অপশন দেখতে পাবেন।
  • এটিতে ক্লিক করলে আবেদনপত্রটি খুলবে।
  • তারপর ডাউনলোড করে আবেদনপত্রটি প্রিন্ট করুন।
  • এরপর, ওই আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য লিখে, তার সঙ্গে আপনার সমস্ত প্রয়োজনীয় নথির কপি সংযুক্ত করুন।

এরপর, এলাকার গ্যাস এজেন্সিতে সমস্ত নথি জমা দিতে হবে। সবশেষে আপনার আবেদন যাচাই হয়ে গেলে, আপনি এই প্রকল্পের অধীনে একটি এলপিজি গ্যাস সংযোগ পাবেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে আবেদন করার জন্য, আপনার যে যে নথির প্রয়োজন হবে, তা হল নিম্নরূপ!

  • রেশন কার্ড
  • আধার কার্ড
  • ব্যাংকের পাসবই
  • মোবাইল নম্বর
  • ইমেইল আইডি
  • আয়ের সার্টিফিকেট
  • ঠিকানার প্রমাণ
  • পাসপোর্ট সাইজের ছবি

কারা আবেদন করে গ্যাস পাবেন? PM Ujjwala Yojana free gas cylinder apply online

১৮ বছরের বেশি বয়সী মহিলারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের অবশ্যই দরিদ্র পরিবারের হতে হবে, নাহলে গ্যাস দেওয়া হবে না।
আবেদনকারীদের বাড়িতে আগে থেকে কোনও এলপিজি সংযোগ থাকলে, আর নতুন গ্যাস দেবে না সরকার।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular