NPS Vatsalya Pension Scheme Guidelines: সন্তানদের ভবিষ্যতের জন্য চিন্তা বাড়ছে! আপনার চিন্তা কমাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪ সালে এনপিএস বাৎসল্য প্রকল্পটি চালু করেছেন। এটি একটি নাবালক পেনশন প্ল্যান। এটি এমন একটি সঞ্চয় প্রকল্প যেখানে অভিভাবকরা তাদের ১৮ বছরের কম বয়সী সন্তানদের নামে পেনশন অ্যাকাউন্ট খুলতে পারেন। সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হলে এই NPS অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে। আর পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA) ২০২৫ সালের জন্য এই প্রকল্পের নতুন এবং স্পষ্ট নির্দেশিকা জারি করেছে।
হাইলাইটস
| বিষয় | বিবরণ |
| এনপিএস বাৎসল্য প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন | ১৮ বছরের কম বয়সী সব ভারতীয় নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন |
| আংশিক উত্তোলন কবে করতে পারবেন | ৩ বছর পর, সর্বোচ্চ ২৫% (আসলের ওপর) টাকা তুলতে পারবেন |
| ১৮ বছর পর কী কী সুবিধা পাবেন | নিয়মিত এনপিএস অ্যাকাউন্টে রূপান্তর |
| এনপিএস বাৎসল্য প্রকল্পে বিনিয়োগের মাধ্যম | অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই বিনিয়োগ করতে পারবেন |
এনপিএস বাৎসল্য প্রকল্প সম্পর্কে বিস্তারিত। NPS Vatsalya Pension Scheme Guidelines
টাকা তোলার নিয়ম: নতুন নির্দেশিকা অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার ৩ বছর পর উচ্চশিক্ষা, গুরুতর রোগের চিকিৎসা অথবা ৭৫%-এর বেশি শারীরিক অক্ষমতার ক্ষেত্রে টাকা তোলা যাবে। মুনাফা বা রিটার্ন বাদ দিয়ে মোট জমানো আসল টাকার সর্বোচ্চ ২৫% পর্যন্ত তুলতে পারবেন।আর নাবালের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে সর্বোচ্চ ২ বার টাকা তোলা যাবে এবং ১৮ থেকে ২১ বছরের মধ্যে আরও সর্বোচ্চ ২ বার টাকা তোলা যাবে। যদিও নতুন KYC করার পর এই টাকা তুলতে পারবেন।
নাবালকের ১৮ বছর পূর্ণ হলে কী হবে: অ্যাকাউন্টটি ‘অল সিটিজেন মডেল’-এ স্থানান্তরিত হবে, নতুন করে KYC এবং নমিনি আপডেট করতে হবে। জমানো টাকার সর্বোচ্চ ৮০% এককালীন তুলে নেওয়া যাবে এবং বাকি ২০% দিয়ে একটি অ্যানুইটি বা পেনশন প্ল্যান কিনতে হবে। যদি মোট জমানো টাকার পরিমাণ ২.৫ লক্ষ টাকার কম হয়, তবে কিছু শর্ত অনুযায়ী, পুরো টাকাটাই এককালীন তুলে নেওয়া সম্ভব।
এনপিএস বাৎসল্য প্রকল্পে আবেদন করতে পারবেন কীভাবে
বার্থ সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট, প্যান কার্ড অথবা পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স হাতের কাছে রাখুন। আবার এনআরআই (NRI) বা ওসিআই (OCI) গ্রাহকদের ক্ষেত্রে নাবালকের নামে NRE/NRO অ্যাকাউন্ট থাকতে হবে। এই সমস্ত নথি সমেত এরপর ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট ওয়েবসাইটে ই-এনপিএস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হলে এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই অথবা পোস্ট অফিসে গিয়ে আবেদন করতে পারবেন।