Home ব্যবসা চাকরি NMDCতে কাজের সুযোগ! ১৯৭ পদে সরাসরি নিয়োগ

NMDCতে কাজের সুযোগ! ১৯৭ পদে সরাসরি নিয়োগ

NMDC Recruitment 2025 Notification Out For Posts
NMDC Recruitment 2025 Notification Out For Posts

NMDC Recruitment 2025 Notification Out For Posts: ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NMDC), বাইলাডিলা আয়রন ওর মাইন, কিরান্ডুল কমপ্লেক্স, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস সহ সর্বমোট ১৯৭টি শূন্যপদের জন্য অনলাইন দরখাস্ত আহবান করেছে। যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, ডিগ্রি অথবা আইটিআই আছে, তাঁরা বিভিন্ন ট্রেডে উপলব্ধ এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা ১২ নভেম্বর, ২০২৫ থেকে নির্ধারিত এই পদগুলির জন্য ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত হতে পারবেন।

NMDC বিজ্ঞপ্তি ২০২৫ PDF (NMDC Recruitment 2025 Notification Out For Posts)

NMDC গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস সহ মোট ১৯৭টি পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। বিস্তারিত PDF টি নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে সরাসরি ডাউনলোড করা যাবে।

এনএমডিসি নিয়োগ ২০২৫পিডিএফ ডাউনলোড করুন

এনএমডিসি (NMDC) নিয়োগ ২০২৫- সংক্ষিপ্ত বিবরণ

NMDC নিয়োগ ২০২৫
পরিচালনা কর্তৃপক্ষন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি স্টিল)
পদের নামগ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা১৯৭
সাক্ষাৎকারের তারিখ১২ নভেম্বর থেকে ২১ নভেম্বর, ২০২৫
শিক্ষাগত যোগ্যতাসংশ্লিষ্ট বিষয়ে আইটিআই/ডিপ্লোমা/ডিগ্রি
অফিসিয়াল ওয়েবসাইটnmdc.co.in

শিক্ষাগত যোগ্যতা

  • ট্রেড (ITI) অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন করার সময় ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (SCVT) কর্তৃক অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ITI কোয়ালিফিকেশন সার্টিফিকেট (ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / স্টেট ট্রেড সার্টিফিকেট) থাকতে হবে।
  • গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং/টেকনোলোজিতে ডিগ্রি থাকতে হবে এবং ইন্টারভিউয়ের সময় ডিগ্রি সার্টিফিকেট দেখাতে হবে।
  • টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ পদে আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং ইন্টারভিউয়ের সময় ডিপ্লোমা সার্টিফিকেট দেখাতে হবে।
Exit mobile version