How to change passenger details in IRCTC ticket: হঠাৎ করে ভ্রমণ বাতিল করতে চলেছেন!পরিবারের সদস্যদের নিজের টিকিট দিয়ে দিতে চান! তাহলে টিকিটি টিকিট বাতিল করার ঝামেলা দূর করে যাত্রী বিবরণই বদলে ফেলুন। টাকাও বাঁচবে। তবে মনে রাখবেন, নাম পরিবর্তন প্রক্রিয়ার জন্য কাউন্টারে গিয়ে সমস্ত সঠিক নথিপত্র দেখাতে হবে আপনাকে।
অর্থাৎ টিকিটে যাত্রীর বিবরণ পরিবর্তন করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়ম মেনে, যাত্রীরা তাদের নিশ্চিত টিকিটের নাম পরিবর্তন করে অন্য কোনও ব্যক্তিকে ভ্রমণের অনুমতি দিতে পারেন।
টিকিটে যাত্রী বিবরণ বদলানোর আগে কিছু বিষয় জেনে রাখুন। How to change passenger details in IRCTC ticket
- রেলওয়ে শুধুমাত্র নিশ্চিত টিকিটের ক্ষেত্রে এই সুবিধা দেয়। অপেক্ষমাণ তালিকা (WL) বা RAC টিকিটে নাম পরিবর্তন করা যায় না।
- গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধুমাত্র নিকটাত্মীয়দের, যেমন বাবা-মা, স্বামী/স্ত্রী, ভাইবোন, অথবা ছেলে-মেয়েদের নামই স্থানান্তর করা যেতে পারে।
- ট্রেন ছাড়ার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে এই বদলের কাজ সম্পন্ন করতে হবে।
- কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে ভ্রমণের তারিখ আপডেট করতে হবে।
- প্রতিটি টিকিটে কেবল একবার নাম পরিবর্তনের অনুমতি রয়েছে।
সবচেয়ে জরুরি বিষয়:
টিকিটের নাম পরিবর্তন করার সুবিধা অনলাইনে পাওয়া যায় না। আপনি ওয়েবসাইট বা ডেডিকেটেড অ্যাপের মাধ্যমেও পরিবর্তন করতে পারবেন না। এর জন্য আপনাকে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে কাজটি করতে হবে।
টিকিটে কোন যাত্রী বিবরণ বদলানো যায়?
যাত্রীর বয়স, লিঙ্গ বিবরণে পরিবর্তন করতে পারবেন না। কেবল নামে পরিবর্তন করতে পারবেন। অফলাইনে বুক করা ট্রেন টিকিটের জন্য নাম পরিবর্তন করা যাবে। শুধুমাত্র পরিবার এবং দলের সদস্যদের নাম পরিবর্তন করতে পারবেন।
অনলাইনে বুক করা টিকিটের যাত্রী বিবরণ কীভাবে বদলাবেন?
রেলের নিয়ম অনুযায়ী, অনলাইনে বুক করা টিকিটের নাম পরিবর্তন করা যাবে না। তাও যদি এখানে পরিবর্তন করতে চান, তাহলে বর্তমান বুকিং বাতিল করে নতুন করে ট্রেনের টিকিট বুক করতে হবে।
ট্রেনের টিকিটে যাত্রী বিবরণ বদলের জন্য জরুরি নথি
| পরিবারের আত্মীয়ের কাছে স্থানান্তর | মূল ট্রেন টিকিট ও তার জেরক্স মূল যাত্রীর পরিচয়পত্রনতুন যাত্রীর পরিচয়পত্রসম্পর্কের প্রমাণ |
| শিক্ষার্থীদের জন্য | মূল ট্রেন টিকিট ও তার জেরক্স শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের চিঠিমূল শিক্ষার্থীর পরিচয়পত্রনতুন শিক্ষার্থীর পরিচয়পত্র |
| সরকারি কর্মচারীদের জন্য | মূল ট্রেন টিকিট ও তার কপিবিভাগীয় প্রধানের অনুমোদন পত্রমূল কর্মচারীর পরিচয়পত্রনতুন কর্মচারীর পরিচয়পত্র |
| বিবাহ অনুষ্ঠানের জন্য | মূল ট্রেন টিকিট ও তার জেরক্স বিয়ের আমন্ত্রণপত্রমূল যাত্রীর পরিচয়পত্রনতুন যাত্রীর পরিচয়পত্র |
| এনসিসি (ন্যাশনাল ক্যাডেট কর্পস) ক্যাম্পের জন্য | মূল ট্রেন টিকিট ও তার জেরক্স এনসিসি অফিসার বা ইনস্টিটিউট প্রধানের চিঠিমূল ক্যাডেটদের পরিচয়পত্রনতুন ক্যাডেটদের পরিচয়পত্র |
ট্রেনের টিকিটে যাত্রী বিবরণ কীভাবে বদলাতে হবে?How to change passenger details in IRCTC ticket
শুধুমাত্র অফলাইনে বুক করা টিকিটেই যাত্রীদের তথ্যের পরিবর্তন প্রযোজ্য। এর জন্য ধাপে ধাপে নির্দেশিকা নিচে দেওয়া হল:
- নিকটতম রেলওয়ে স্টেশনে যান: রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে পৌঁছান।
- প্রয়োজনীয় নথি লিখুন: সেখানে, আপনি একটি নাম পরিবর্তন ফর্ম পাবেন। আপনাকে টিকিটের তথ্য এবং নতুন যাত্রীর বিবরণ পূরণ করতে হবে। আপনাকে আসল যাত্রী এবং নতুন যাত্রী উভয়ের জন্যই একটি আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডির মতো পরিচয়পত্র প্রদান করতে হবে।
- পরিবর্তনের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করে আবেদনপত্র লিখুন: পিএনআর নম্বর, ট্রেন নম্বর, ভ্রমণের তারিখ এবং যাচাইকরণের নথি সহ একটি লিখিত আবেদনপত্র জমা দিতে হবে।
- রেলওয়ে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে: রেলওয়ে কর্মকর্তারা আপনার নথি যাচাই করে মূল টিকিট পরিবর্তন করবেন এবং তারপর একটি নতুন টিকিট দেবেন।
- টিকিট একবার যাচাই করুন: অনলাইনে PNR স্ট্যাটাস চেক করে টিকিটটি যাচাই করে নিন।
মনে রাখবেন, আবেদনপত্রে থাকা নাম এবং বিবরণ এবং আইডি ডকুমেন্টগুলি হুবহু মিলে না গেলে যাত্রী বিবরণ বদলাবে না(How to change passenger details in IRCTC ticket)।