Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিNMCতে ১১৪ ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!

NMCতে ১১৪ ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!

NMC Recruitment 2025 Online Application Process: নাসিক মিউনিসিপ্যাল কর্পোরেশন (NMC) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে NMC নিয়োগ ২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্টেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের মত বিভিন্ন পদের জন্য মোট ১১৪টি শূন্যপদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের ২০২৫ সালের ১০ই নভেম্বর থেকে ২০২৫ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা, গুরুত্বপূর্ণ তারিখ এবং পদগুলির জন্য আবেদন করার নিয়মাবলীসহ সমস্ত তথ্য দেওয়া আছে।

NMC বিজ্ঞপ্তি ২০২৫- PDF ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

NMC নিয়োগ ২০২৫- এক নজরে

এনএমসিতে (NMC) যারা ক্যারিয়ার গড়তে চান, তারা নিচের তালিকাটি দেখতে পারেন। এখানে পদগুলো এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে দেওয়া আছে।

গুরুত্বপূর্ণ বিবরণ

  • পরিচালনা কর্তৃপক্ষ: নাসিক মিউনিসিপাল কর্পোরেশন (এনএমসি)
  • পদের নাম: অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্টেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.nmc.gov.in

শূন্যপদ

  • পদ সংখ্যা: ১১৪টি

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন শুরু ১০ নভেম্বর ২০২৫
  • আবেদনের শেষ তারিখ- ০১ ডিসেম্বর ২০২৫

যোগ্যতার মানদণ্ড

  • শিক্ষাগত যোগ্যতা- ডিপ্লোমা/বি.টেক/বিই, এমই/এম.টেক,
  • বয়সসীমা: ১৮ থেকে ৩৮ বছর

আবেদন ফি

  • UR/OBC/EWS-এর জন্য ১০০০ টাকা
  • অনগ্রসর শ্রেণী/ অনাথদের (Orphans) জন্য ৯০০ টাকা

বেতন কাঠামো

  • ২৯,২০০ টাকা থেকে ১,৩২,৩০০/- টাকা

নির্বাচন প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • সাক্ষাৎকার

NMC আবেদনপত্র ২০২৫ (NMC Recruitment 2025 Online Application Process)

নাসিক মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে NMC নিয়োগ ২০২৫-এর জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া ২০২৫ সালের ১০ই নভেম্বর থেকে শুরু করেছে। প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে এবং তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য ও প্রাসঙ্গিক নথি যেমন – বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) এবং আধার কার্ড আপলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে। বিষয়টি সহজ করার জন্য, এখানে সরাসরি আবেদনপত্রের একটি লিঙ্ক দেওয়া হল।

NMC নিয়োগ 2025 অনলাইনে আবেদনের লিঙ্ক

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular