Home ব্যবসা ৮৪ পদে ন্যাশনাল হাইওয়েতে লক্ষ টাকার চাকরি, কলেজ পাশে আবেদন

৮৪ পদে ন্যাশনাল হাইওয়েতে লক্ষ টাকার চাকরি, কলেজ পাশে আবেদন

NHAI Recruitment 2025 Notification Releases
NHAI Recruitment 2025 Notification Releases

NHAI Recruitment 2025 Notification Releases: যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল করে, এখন সেই হাইওয়ের কাজেই প্রার্থী নিয়োগ করছে NHAI, অর্থাৎ ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া। কলেজ পাশ করলেই এই চাকরি মিলতে পারে। তবে, তার জন্য পর্যাপ্ত আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড জেনে পা বাড়ানো জরুরি। 

ভারতের ন্যাশনাল হাইওয়ে খাতে চাকরির হাইলাইটস। NHAI Recruitment 2025 Notification Releases 

কোন বছরে চাকরি২০২৫
মোট শূন্যপদ কত৮৪
কোন পদে নিয়োগডেপুটি ম্যানেজার, হিসাবরক্ষক, স্টেনোগ্রাফার, জেটিও, লাইব্রেরি সহকারী
আবেদন কীভাবে অনলাইন
বিজ্ঞপ্তি প্রকাশ কবে৩০ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ কবে১৫ ডিসেম্বর ২০২৫ (সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত)
সরকারি ওয়েবসাইট লিংকwww.nhai.gov.in

কারা আবেদন করতে পারবেন?

ডেপুটি ম্যানেজার (অর্থ ও হিসাব): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (অর্থ) অথবা সমমানের ডিগ্রি।
লাইব্রেরি ও তথ্য সহকারী: লাইব্রেরি বিজ্ঞানে স্নাতক পাশ।
হিসাবরক্ষক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএ বা সিএমএ ইন্টারমিডিয়েট যোগ্যতাসহ স্নাতকোত্তর।
জুনিয়র ট্রান্সলেশন অফিসার (জেটিও): সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। 

ডেপুটি ম্যানেজার, হিসাবরক্ষক এবং গ্রন্থাগার সহকারী পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। স্টেনোগ্রাফার গ্রেড-২ এর জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর। নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর জন্যও বয়সের ছাড় দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ুন। 

কীভাবে আবেদন করতে হবে?

  • আবেদন করতে, প্রথমে NHAI ওয়েবসাইট, nhai.gov.in ভিজিট করুন।
  • হোমপেজে, ABOUT NHAI ট্যাবে যান এবং “Vacancy” বিভাগটি খুলুন।
  • Sr. No: 1 (30-10-2025) লেবেলযুক্ত লিঙ্কে ক্লিক করুন।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং আবেদন ফর্মটি পূরণ করুন।
  • সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • ফর্মটি দু’ বার চেক করে জমা দিন।

প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া ও বেতন 

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। এই পরীক্ষায় ১২০টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে এক নম্বর থাকবে। দুই ঘণ্টা স্থায়ী হবে পরীক্ষাটি। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ ভালো হলে চাকরি পাবেন। প্রার্থীরা এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন।

এখানে পড়ুন অফিশিয়াল বিজ্ঞপ্তি

Exit mobile version