New Metro timings on yellow line metro last train: পুজো মিটতেই একের পর এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে কলকাতা মেট্রো। ১ নভেম্বর থেকে গ্রিন লাইনে মেট্রোর সময়সূচীতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। খবর, সপ্তাহান্তে, ট্রেনগুলি ৩৫ মিনিটের পরিবর্তে প্রতি ১৮ মিনিটে চলবে। আবার ৩ নভেম্বর থেকেও যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ করা হবে। ইয়েলো লাইনে বাড়ানো হবে মেট্রো সংখ্যা। চলুন জেনে নিই বিস্তারিত।
কলকাতা মেট্রোর নতুন সময়সূচি। New Metro timings on yellow line metro last train
- শনিবার, ২২৬টির পরিবর্তে ১৮৬টি মেট্রো চলবে।
- সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ৬.৩২ মিনিট থেকে মেট্রো চলবে।
- হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো সকাল ৬.৩০ মিনিটে ছেড়ে যাবে।
- হাওড়া ময়দান থেকে শেষ ট্রেন রাত ৯.৪৫ মিনিটে ছাড়বে।
- সল্টলেক সেক্টর V থেকে রাত ৯.৪৭ মিনিটে শেষ ট্রেন ছাড়বে।
ইয়েলো লাইনে বাড়বে মেট্রো সংখ্যা
সূত্রের খবর, ৩ নভেম্বর থেকে ইয়েলো লাইনে দীর্ঘ সময় ধরে আরও মেট্রো চালু করবে। অফিসগামী, শিক্ষার্থী এবং বিমানবন্দরে আসা-যাওয়াকারী যাত্রীদের জন্য সপ্তাহের দিনগুলোতে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত পরিষেবা এক ঘণ্টারও বেশি বাড়ানো হবে। সপ্তাহান্তেও অতিরিক্ত ট্রেন চলাচল করবে।
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য
- নোয়াপাড়া এবং জয় হিন্দ বিমানবন্দরের মধ্যে মোট ১২০টি মেট্রো যাতায়াত করবে।
- সকাল ৭.১৮ থেকে রাত রাত ৮.১৭র বদলে ৯.৩০ পর্যন্ত চলবে মেট্রো।
- প্রথম ট্রেনটি নোয়াপাড়া থেকে সকাল ৭.১৮ তে ছেড়ে যাবে।
- বিমানবন্দর মেট্রো সকাল ৭.৪০ তে ছেড়ে যাবে।
- নোয়াপাড়া থেকে শেষ ট্রেনটি রাত ৮.৫৮ তে ছেড়ে যাবে।
- বিমানবন্দর থেকে শেষ পরিষেবা রাত ৯.১৮ ছেড়ে যাবে।
শনিবারের মেট্রোর খোঁজ খবর। New Metro timings on yellow line metro last train
- শনিবার ৪৪র বদলে ৯২ মেট্রো চলবে।
- সকাল ৭.১৮ থেকে রাত ৯.৩০ পর্যন্ত মেট্রো চলবে।
- নোয়াপাড়া থেকে সকাল ৭.১৮ মেট্রো ছাড়বে।
- বিমানবন্দর থেকে সকাল ৭.৪০ ট্রেন ছাড়বে।
- নোয়াপাড়া থেকে রাত ৮.৫৮ শেষ মেট্রো ছাড়বে।
- বিমানবন্দর থেকে রাত ৯.১৮ মিনিটে ছেড়ে যাবে।
রবিবারের মেট্রোর খোঁজ খবর। New Metro timings on yellow line metro last train
- রবিবার ৪০র বদলে ৭৮ ট্রেন চলবে।
- সকাল ৯.১৮ থেকে রাত ৯.৩০ পর্যন্ত মেট্রো চলবে।
- নোয়াপাড়া থেকে সকাল ৯.১৮ মেট্রো ছাড়বে।
- বিমানবন্দর থেকে সকাল ৯.৪০ ট্রেন ছাড়বে।
- নোয়াপাড়া থেকে রাত ৮.৫৮ শেষ মেট্রো ছাড়বে।
- বিমানবন্দর থেকে রাত ৯.১৮ মিনিটে ছেড়ে যাবে।
অর্থাৎ রাতের ট্রেনের সময়সীমা বদলানো হয়নি।
