Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গরাজারহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা, খালে উল্টে গেল বাস, আহত বহু

রাজারহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা, খালে উল্টে গেল বাস, আহত বহু

Morning Turns Tragic in Rajarhat Bus Accident: শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনায় রাজারহাটের হাড়োয়া খালে ৫০ জন যাত্রী বোঝাই একটি বাস উল্টে গেলে অন্তত ৪০ জন আহত হয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বাসটি বেরাচাঁপা থেকে কলকাতার বিধাননগর শহরতলির করুণাময়ীর দিকে যাচ্ছিল। প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের রাজারহাট রেকজোয়ানি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়, এবং গুরুতর সাতজনকে আরজি কর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাসটি খালে পড়ে যাওয়ার সাথে সাথে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধারকাজ চালায় বলে জানা গিয়েছে।

কেন ঘটল এই দুর্ঘটনা? (Morning Turns Tragic in Rajarhat Bus Accident)

শুক্রবার সকালে বাসটি রেলিং ভেঙে রাজারহাট-হারোয়া খালে পড়ে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাসটি দ্রুত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায়। পুলিশ দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য বিষয়টি তদন্ত করছে।

প্রসঙ্গত, দুর্ঘটনার ফলে রাজারহাট এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় এবং সকালের অফিস টাইমে তীব্র যানজটের সৃষ্টি হয়। খাল থেকে বাসটি তোলার জন্য একটি ক্রেন ডাকা হয়।

স্থানীয়দের অভিযোগ, রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং রেলিংগুলির অবস্থা খুবই জরাজীর্ণ। প্রশাসনের তদারকির অভাবের জন্যও তারা ক্ষোভ প্রকাশ করেন। 

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular