Meet The Man Who Is The Dubai’s Burj Khalifa Owner: দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফা, যা বিশ্বের সর্বোচ্চ ভবন, একটি অসাধারণ প্রাচুর্যের প্রতীক বা বলা যেতে পারে বিলাসিতার ওপর নাম বুর্জ খলিফা। এখানে একটি এক বেডরুমের অ্যাপার্টমেন্টের বাৎসরিক ভাড়া প্রায় ১৫০,০০০ থেকে ১৮০,০০০ দিরহাম যা প্রায় ৪২ লক্ষ টাকার বেশি। তাই বুর্জ খলিফা বিশ্বের অন্যতম ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট বিল্ডিং হিসেবে পরিচিত হয়েছে।
তবে, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে দুবাই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিখ্যাত আকাশচুম্বী ভবনটির প্রকৃত মালিক কে? না, তিনি দুবাইয়ের রাজা নন, কিংবা সংযুক্ত আরব আমিরশাহির (UAE) সুলতানও নন, অথবা অন্য কোনও আমিরি রাজবংশের সদস্যও নন। বুর্জ খলিফার আসল ‘মালিক’ হলেন একজন আমিরাতি রিয়েল এস্টেট ধনকুবের। আসুন, তাঁর সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক (Meet The Man Who Is The Dubai’s Burj Khalifa Owner)।
বুর্জ খলিফার মালিক কে? (Meet The Man Who Is The Dubai’s Burj Khalifa Owner)
দুবাইভিত্তিক সুপরিচিত রিয়েল এস্টেট সংস্থা এমার প্রপার্টিজ (Emaar Properties) বুর্জ খলিফা তৈরি করেছে। এই সংস্থার নেতৃত্বে রয়েছেন এর প্রতিষ্ঠাতা মোহামেদ আলাব্বার, যিনি একজন বিখ্যাত আমিরাতি ব্যবসায়ী ও রিয়েল এস্টেট ধনকুবের। সুতরাং, মোহামেদ আলাব্বারই বুর্জ খলিফার প্রকৃত ‘মালিক’।
তিনি আবুধাবি ভিত্তিক একটি বেসরকারি বিনিয়োগ ও রিয়েল এস্টেট ডেভলপমেন্ট কোম্পানি- Eagle Hills-এরও প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান।
বুর্জ খলিফা ছাড়াও, Emaar Properties আরও বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প তৈরি করেছে, যার মধ্যে দুবাই মল (Dubai Mall), আসন্ন দুবাই ক্রিক টাওয়ার (Dubai Creek Towe)r ও দুবাই ফাউন্টেন (Dubai Fountain) অন্যতম।
বুর্জ খলিফা কেন বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং?
সরকারি তথ্য অনুযায়ী, বুর্জ খলিফা ৮২৮ মিটার (২,৭১৬.৫ ফুট) উঁচু, যার ১৬৩টি তলা বা ফ্লোর রয়েছে এবং ৫৮টি অত্যাধুনিক লিফটের সাহায্যে এই ফ্লোরগুলিতে পৌঁছানো সম্ভব।
এই ঐতিহাসিক কাঠামোটি ছয় বছর ধরে তৈরি করা হয়েছিল এবং ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল।
এই বিশাল আকাশচুম্বী ভবনটির চূড়া প্রায় ৯৫ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এখানে ৩০৪টি বিলাসবহুল হোটেল রুম এবং ৯০০টি উন্নতমানের অ্যাপার্টমেন্ট আছে। পুরো ভবনটির বাইরের অংশ পরিষ্কার করতে তিন মাস সময় লাগে।
বুর্জ খলিফার অ্যাপার্টমেন্ট ভাড়া কত জানেন?
বুর্জ খলিফা বিশ্বের অন্যতম মূল্যবান অ্যাপার্টমেন্ট ভবন। দুবাই শহরের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে সম্পত্তির গড় মূল্য প্রায় ৭৮.৫% বেশি। একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের শেষে পুরো শহরে প্রতি বর্গফুটের গড় দাম ছিল ১,৬৮০ দিরহাম, যেখানে এই বিলাসবহুল ভবনে প্রতি বর্গফুট প্রায় ৩,০০০ দিরহাম (প্রায় ৭০,০০০ টাকা) ভাড়া নেওয়া হয়।
প্রসঙ্গত, প্রপার্টি ব্রোকারেজ ফার্ম বেটারহোমস (Betterhomes)-এর মতে, বুর্জ খলিফায় একটি এক বেডরুমের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ২০১৫-২০১৬ সালে সবচেয়ে বেশি ছিল, যা ১,৮০,০০০ দিরহামের চেয়েও বেশি ছিল। আরেকটি রিপোর্ট অনুসারে, বর্তমানে এই বিলাসবহুল গগনচুম্বী অট্টালিকাটিতে এর সাজসজ্জা ও ফ্লোর লেভেলের ওপর নির্ভর করে বছরে ১,৫০,০০০ থেকে ১,৮০,০০০ দিরহাম ভাড়া নেওয়া হয়। এই তথ্য আরও জানায় যে এই ল্যান্ডমার্ক টাওয়ারটি সবসময়ই ৮৫-৯০ শতাংশ অকুপেন্সি (ভাড়াটে থাকার হার) বজায় রাখে এবং ৫-৬% রেন্টাল ইল্ড (ভাড়া থেকে আয়) দেয়। এই কারণে এটি বাই-টু-লেট বিনিয়োগকারীদের (যারা কিনে ভাড়া দিতে চান) কাছে খুব পছন্দের একটি জায়গা।