Home পশ্চিমবঙ্গ মেয়েরা পরতে পারবে না শর্ট ড্রেস, দার্জিলিংয়ের মন্দিরে নিষেধাজ্ঞা

মেয়েরা পরতে পারবে না শর্ট ড্রেস, দার্জিলিংয়ের মন্দিরে নিষেধাজ্ঞা

Mahakal Temple Darjeeling​ bans shorts dress
Mahakal Temple Darjeeling​ bans shorts dress

Mahakal Temple Darjeeling​ bans shorts dress: উত্তর সফরে গিয়ে সম্প্রতি মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এখন জারি করা হল বড়সড় নিষেধাজ্ঞা। বলা হচ্ছে, দার্জিনইলিংয়ের এই ট্যুরিস্ট স্পটে ছোট পোশাক পরে আর প্রবেশ করা যাবে না। বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। 

দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত 

মন্দির পুজো কমিটি ও ওয়েলফেয়ার সোস্যাইটি জানিয়েছে, শ্রদ্ধা, বিশ্বাস ও ধর্মীয়  ভাবাবেগকে আগলে রেখেই মন্দিরে প্রবেশ করতে হবে ভিজিটরদের। পরনে ছোট পোশাক থাকলে, কর্তৃপক্ষ প্রবেশ নিষেধ করবে। তবে, কেউ যদি মন্দিরে প্রবেশের জন্য বড় পোশাক চান, মন্দির তার যোগান দেবে। ডোনেশন কাউন্টার থেকে ভাড়ায় লম্বা ঝুলের ঘাগরা নিতে পারবেন মহিলারা। মন্দির দর্শনের পর ফের তা মন্দির কমিটিকে ফিরিয়ে দিয়ে যেতে হবে। 

কর্তৃপক্ষের এই পোশাক ফতোয়া শুনে কী মতামত সাধারণের?

মন্দিরের পবিত্রতা পোশাকের উপরও কিছুটা নির্ভর করে মনে করছেন এক অংশের দর্শনার্থী। তাই ভগবানের স্থানে পোশাক নিয়ে বিধিনিষেধ থাকতেই পারে বলে দাবি তাঁদের। অনেকেই আবার এই পোশাক নিয়মকে শৃঙ্খলাবোধের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। যদিও কেউ কেউ এই বিধিকে ভালো চোখে নিচ্ছেন না। আধুনিক মনের পর্যটকদের দাবি, কে কেমন পোশাক পরবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেখানে হস্তক্ষেপ করা ব্যক্তিগত স্বাধীনতায় আঘাত দেওয়ার সমান। ভক্তিই আসল।

প্রসঙ্গত, গত সপ্তাহেই মন্দিরে দর্শনার্থীদের পোশাকবিধি নিয়ে আলোচনা করেছে কর্তৃপক্ষ। সেইমতোই নোটিশে ঘোষণা করা হয়েছে পোশাক ফতোয়া (Mahakal Temple Darjeeling​ bans shorts dress)!

Exit mobile version