Home ব্যবসা LIC জীবন লাভ ৯৩৬ প্রিমিয়াম ও ম্যাচিউরিটি ক্যালকুলেটর

LIC জীবন লাভ ৯৩৬ প্রিমিয়াম ও ম্যাচিউরিটি ক্যালকুলেটর

LIC jeevan labh 936 premium and maturity calculator
LIC jeevan labh 936 premium and maturity calculator

LIC jeevan labh 936 premium and maturity calculator: ঝামেলা ছাড়াই অনলাইনে কেনা যায় এই LIC পলিসি। পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য লাইফ কভারও পাবেন। আপনিও যদি এলআইসি জীবন লাভ প্ল্যানে বিনিয়োগ করতে চান, তাহলে LICর অনলাইন টুল LIC জীবন লাভ ক্যালকুলেটর ৯৩৬র সঙ্গে পরিচিত হতে হবে আপনাকে। এই ক্যালকুলেটর পলিসিধারককে প্রদেয় প্রিমিয়ামের হিসাব করতে সাহায্য করে। এমনকি মেয়াদপূর্তির পর কী কী সুবিধা পেতে পারেন, তার একটি অনুমান ব্যাখ্যা করে আপনার ফাইন্যান্স পরিকল্পনা করতে সাহায্য করে।

LIC জীবন লাভ ক্যালকুলেটর ব্যবহারের একাধিক সুবিধা 

  • ঘরে বসেই এই টুলটি ব্যবহার করতে পারবেন। 
  • কোনও চার্জ না দিয়েই ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। 
  • এলআইসি জীবন লাভ ম্যাচিউরিটি ক্যালকুলেটরটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেই পাবেন, তাই নিরাপত্তা নিয়ে কোনও চিন্তা নেই। 
  • এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনি খুব দ্রুত এবং নির্ভুল তথ্য পাবেন। 

LIC জীবন লাভ ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করবেন? How to use LIC jeevan labh 936 premium and maturity calculator

  • প্রথমে আপনাকে LIC-এর অফিসিয়াল অনলাইন পোর্টাল খুলে ‘Products’ ড্রপ-ডাউন মেনু থেকে ‘Insurance Plan’ নির্বাচন করতে হবে।
  • এবার LIC এর Jeevan Labh-এ ক্লিক করে ‘LIC Online Service Portal’ থেকে ‘Online Premium Calculator’-এ ক্লিক করুন।
  • আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, বয়স এবং যোগাযোগের বিবরণ দিয়ে ‘Quick Quote’ অথবা ‘Compare Quotes’র মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে। 
  • এবার আপনি আপনার মনের মতো কভারেজের পরিমাণ বা প্রিমিয়ামের পরিমাণের উপর ভিত্তি করে ক্যালকুলেশন  করতে পারেন।

ক্যালকুলেশন করার সময় কোন কোন বিবরণ দিতে হবে আপনাকে?

LIC-এর জীবন লাভ ৮৩৬-এর মাধ্যমে, আপনি ৩ ভিন্ন পলিসির মেয়াদ যেমন ১৬ বছর, ২১ বছর ও ২৫ বছর, বেছে নিতে পারেন। এবার যদি আপনি ১৬ বছরের একটি পলিসি মেয়াদ বেছে নেন, তাহলে প্রিমিয়াম পরিশোধের মেয়াদ ১০ বছর হবে। বীমাকৃত অর্থ সম্পর্কিত বিষয়ও বেছে নিতে হবে আপনাকে। সর্বনিম্ন ২ লক্ষ টাকা বীমা করতে পারবেন, এবং সর্বোচ্চ টাকার অংকের কোনও সীমা আপাতত নেই। 

Exit mobile version