LIC HFL Vidyadhan Scholarship Application Process: পড়াশোনা করানোর ইচ্ছা থাকলেও আর্থিক অভাবে অনেক অভিভাবক তাঁদের সন্তানের উচ্চ শিক্ষা দিতে পারেন না। এমন ক্ষেত্রে টাকা দিয়ে সাহায্য করে LIC! মেধাবী হয়েও যারা পয়সার অভাবে পর্যাপ্ত পড়াশোনার সুযোগ হারান, তাদের জন্যই LICর উদ্যেগ HFL Vidyadhan Scholarship। আপনি চাইলে, নিম্নলিখিত শর্ত মেনে আবেদনের পথে পা বাড়াতে পারেন।
স্কলারশিপের হাইলাইটস। Highlights of LIC HFL Vidyadhan Scholarship Application Process
| সুবিধাভোগী কারা | দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীরা |
| কত টাকা | ১০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত |
| প্রয়োজনীয় নথি | প্রতিবেদনের শেষে পড়ুন |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://lichfl.scholarsbox.in/ |
কারা এই স্কলারশিপ পেতে পারেন?
- অষ্টম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারবে।
- আগের পাশ করা পরীক্ষায় ন্যূনতম ৬০% থেকে ৬৫% নম্বর পেতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ৩,৬০,০০০ টাকার বেশি হলে টাকা পাবেন না।
- ভারতের একটি স্বীকৃত স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে এই টাকা দেওয়া হবে।
- COVID-19 মহামারীর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
এই স্কলারশিপে আবেদন করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে?
- অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি বছর ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
- স্নাতক স্তরের শিক্ষার্থীদের প্রতি বছর ২০,০০০ টাকা দেওয়া হয়।
- স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রতি বছর ২৫,০০০ টাকা দেওয়া হয়।
আবেদনের জন্য কোন কোন নথিপত্র প্রয়োজনীয়
- আধার কার্ড
- পরিবারের ইনকাম সার্টিফিকেট
- ঠিকানার প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক
- ফি স্লিপ
- মার্কশিট
- পাসপোর্ট সাইজের ছবি
- ইমেল আইডি
- মোবাইল নম্বর
আবেদন করবেন কীভাবে। LIC HFL Vidyadhan Scholarship Application Process
অনলাইন আবেদন প্রক্রিয়া খুবই সহজ:
- অফিসিয়াল ওয়েবসাইট https://lichfl.scholarsbox.in/ ভিজিট করুন।
- ইউজার অ্যাকাউন্ট তৈরি করুন।
- “LIC HFL Vidyadhan Scholarship”র আবেদনপত্রে ক্লিক করুন।
- এবার ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য পূরণ করে পর্যাপ্ত ফরম্যাটে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- আবেদনের শর্তাবলী পড়ে আবেদনপত্র জমা দিন।
- আপনার আবেদন গৃহিত হল কিনা জানতে, নিয়মিত ইমেল বা মোবাইল চেক করতে থাকুন।