Learn how to fill form 15g for PF withdrawal online: চাকরির ৫ বছর পূরণের আগে PF-এর টাকা তুললে সরকার TDS কেটে নেয়। যেমন যদি কেউ ৫০,০০০ টাকার বেশি পিএফ উত্তোলন করেন, তবে EPFO ১০% থেকে ৩০% পর্যন্ত TDS কাটতে পারে।
এই ট্যাক্স কাটা থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় হলো Form 15G! এই Self-declaration form আয়কর আইনের ১৯৭এ ধারার অধীনে জমা দেওয়া হয়। এই ফর্মের মাধ্যমে গ্রাহক ঘোষণা করেন যে, তাঁর বার্ষিক আয় আয়করের সীমার নিচে। আর তাই এই ফর্ম জমা দিলে EPFO পিএফ টাকার উপর TDS কাটবে না।
আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কীভাবে আপনি ঘরে বসেই অনলাইনে এই ফর্মটি পূরণ করে আপনার সঞ্চয় সুরক্ষিত রাখতে পারেন (Learn how to fill form 15g for PF withdrawal online)।
কারা কখন Form 15G জমা দিতে পারবেন?
- আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স ৬০ বছরের কম হতে হবে।
- একই আর্থিক বছরে পিএফ উত্তোলনের টাকা সহ আবেদনকারীর মোট বার্ষিক আয় করযোগ্য সীমার নিচে হতে হবে।
- যদি আবেদনকারীর চাকরির মেয়াদ ৫ বছরের কম হয়, তবেই এই ফর্ম প্রযোজ্য।
- তুলতে চাওয়ার টাকার পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হলে আবেদনকারীর জন্য এই ফর্ম প্রযোজ্য।
কীভাবে Form 15G ডাউনলোড করবেন?
- EPFO পোর্টাল: https://www.epfindia.gov.in এ গিয়ে ডাউনলোড থেকে ফর্ম পেয়ে যাবেন।
- আয়কর বিভাগের ওয়েবসাইট : https://www.incometaxindia.gov.in এ গিয়ে ফর্ম/ডাউনলোড থেকে আয়কর ফর্ম পেয়ে যাবেন।
কীভাবে Form 15G পূরণ করবেন?
পিএফ উত্তোলনের জন্য ফর্ম 15G-এর দুই পার্ট রয়েছে:
প্রথম পার্ট: এখানে আপনার প্রয়োজনীয় বিবরণ লিখুন। যেমন আপনার প্যান কার্ড অনুযায়ী সঠিক নাম লিখুন। যে বছরের জন্য টাকা তুলছেন তা উল্লেখ করুন। আপনার বর্তমান ঠিকানার বিবরণ দিন। ও পিএফ-এর টাকা এবং বছরের অন্য আয়ের অংক যোগ করে এখানে লিখুন।
দ্বিতীয় পার্ট: এখানে আপনাকে কিছু পূরণ করতে হবে না। এটি সংশ্লিষ্ট অফিসের কাজ।
অনলাইনে Form 15G আপলোড করবেন কীভাবে?
- আপনার UAN নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ‘Online Services’ মেনু থেকে ‘Claim (Form-31, 19, 10C)’ অপশনটি বেছে নিন।
- আপনার ব্যাংক অ্যাকাউন্টের শেষ ৪টি সংখ্যা দিয়ে ভেরিফাই করে ‘I want to apply for’ অপশনে গিয়ে ধরন বেছে নিন।
- এরপর Form 15G এবং প্যান কার্ডের পিডিএফ কপি আপলোড করে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে আবেদন সম্পন্ন করুন।
