Bank of Maharashtra Recruitment 2026 Notification: ব্যাংক অফ মহারাষ্ট্র শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (BOM নিয়োগ ২০২৬)। ব্যাংক এই সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং আবেদনপত্র পূরণ করার আগে প্রার্থীদের সেটি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কবে থেকে শুরু হবে আবেদন ও কতদিন চলবে? Bank of Maharashtra Recruitment 2026 Notification
এই পদের জন্য আবেদন প্রক্রিয়া ১৫ই জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হবে। যোগ্য প্রার্থীরা ২৫শে জানুয়ারি পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদের সংখ্যা ও আবেদন ফি
মোট পদের সংখ্যা ৬০০টি।
- আবেদনের জন্য সাধারণ/EWS/OBC প্রার্থীদের ১৫০ টাকা ফি দিতে হবে।
- SC/ST প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
- শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।
এই নিয়োগ ১৯৬১ সালের শিক্ষানবিশ আইন অনুযায়ী পরিচালিত হবে। নিয়োগের সময় প্রার্থীরা প্রতি মাসে ৯,০০০ টাকা করে পাবেন। প্রশিক্ষণের সময়কাল হবে এক বছর।
আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন?
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তাঁদের স্থানীয় ভাষা, অর্থাৎ মারাঠি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
এছাড়াও দশম/দ্বাদশ শ্রেণীতে মারাঠি বিষয় হিসেবে পাশ করা আবশ্যক।
সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। SC/ST প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং PwD প্রার্থীদের জন্য ১০ বছর ছাড় দেওয়া হবে। প্রার্থীদের শূন্যপদ সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
নির্বাচন প্রক্রিয়া
মেধা তালিকার ওপর ভিত্তি করে প্রার্থীদের নির্বাচন করা হবে। কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। বাছাই করা প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। নির্বাচন প্রক্রিয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট http://bankofmaharashtra.bank.in এ যান।
- হোম পেজে “ক্যারিয়ার” বিভাগে যান এবং “কারেন্ট ওপেনিংস” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর শিক্ষানবিশ নিয়োগ ২০২৬-এর অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন।
- “নিউ রেজিস্ট্রেশন” অপশনটি নির্বাচন করুন। নিজের নাম, ইমেল এড্রেস এবং অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- সমস্ত তথ্য লিখুন। নিজের স্বাক্ষর, ছবি এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- ফি পরিশোধ করে ফর্মটি জমা দিন।
- ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড করে রাখুন।
