Learn how to download voter ID card online with photo: আধার ও প্যান কার্ডের মতো ১৮ বছরের পরে ভোটার আইডি কার্ডও জরুরি। ভারতীয় নির্বাচন কমিশন (ECI) দ্বারা জারি করা এই নথি আপনাকে ভোট দেওয়ার আইনি অধিকার দেয়। যদিও এখন আপনি এই কার্ড অনলাইনেও ডাউনলোড করে ফেলতে পারেন। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের পাশাপাশি ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও এই কার্ড ডাউনলোড করতে পারবেন অতি সহজেই। কীভাবে? চলুন জেনে নিই।
ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন কেন
| বহন করা সহজ | সবসময় একটি ফিজিক্যাল কার্ডের প্রয়োজন হবে না। বাড়িতে ভুলে এলেও এটি অনলাইনে ডাউনলোড করে কাজে লাগানো যাবে। |
| ডকুমেন্টেশনের জন্য | পাসপোর্ট তৈরি থেকে শুরু করে যে কোনও সরকারি কাজের জন্য এটি জরুরি। |
| নির্বাচনের সময় | এই কার্ড ছাড়া ভোট দিতে পারবেন না |
ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন কীভাবে। Learn how to download voter ID card online with photo
দেখুন, আপনি মূলত NVSP বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অথবা হেল্পলাইন অ্যাপের মাধ্যমেও ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
NVSP থেকে করতে হলে:
- NVSP-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://voters.eci.gov.in) ভিজিট করুন।
- “লগইন” এ ক্লিক করুন অথবা আগে থেকে লগইন না করা থাকলে উপরের ডানদিকে কোণায় “সাইন আপ”এ ক্লিক করুন।
- এবার সাইন আপ করার জন্য নির্বাচনী তথ্য অনুসারে আপনার নাম লিখে “Resend OTP” তে ক্লিক করে ইউজার ID সেটআপ করে লগইন পেজে যান।
- আপনার নম্বর/ইমেল আইডি অথবা EPIC আইডি লিখে ক্যাপচা পূরণ করুন। স্ক্রিনের ডানদিকে E-EPIC ডাউনলোড অপশন খুঁজে নিন।
- আপনার ভোটার আইডি নম্বর অর্থাৎ EPIC নম্বরটি লিখে রাজ্য নির্বাচন করুন।
- এবার ‘Downlod E-EPIC’ এ ক্লিক করে OTP যাচাইকরণ সম্পন্ন করলেই ডিভাইসে এটি ডাউনলোড হবে।
ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে করতে হলে:
- গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে লগইন করুন।
- “Download EPIC” বিভাগে EPIC নম্বরটি লিখুন।
- OTP এর মাধ্যমে বিবরণ যাচাই করে “ডাউনলোড” এ ট্যাপ করুন।
এইভাবেই আপনার Voter ID Card Download হয়ে যাবে।
