Harvard University free online courses on CS: যে কোনও বয়সের শিক্ষার্থীরা এই কোর্সে যোগ দিতে পারেন। এক টাকাও লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বসেরা ইউনিভার্সিটি থেকে ঘরে বসে পড়াশোনা করার সুযোগ পাবেন। শুনতে অবাক লাগলেও এ কথা সত্য। ফ্রি সিএস অনলাইন কোর্স অফার করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
এই কোর্সে আপনি কী শিখবেন?
- কম্পিউটার সায়েন্স এবং প্রোগ্রামিং সম্পর্কে বিস্তৃত ধারণা।
- কীভাবে অ্যালগরিদমের মতো চিন্তা করবেন এবং প্রোগ্রামিং সমস্যা সমাধান করবেন।
- অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, এনক্যাপসুলেশন, রিসোর্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ওয়েব ডেভেলপমেন্টের মতো বিষয়ে গভীর জ্ঞান হবে।
- সি, পাইথন, এসকিউএল, এবং জাভাস্ক্রিপ্ট প্লাস সিএসএস এবং এইচটিএমএল সহ বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজ জানবেন।
এই কোর্স করলে কী কী সুবিধা হবে?
- হার্ভার্ডের সেরা ফ্যাকাল্টির কাছ থেকে শেখার সুযোগ।
- প্রোগ্রামিং ভাষা এবং কম্পিউটার সায়েন্সে গভীর জ্ঞান।
- বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থীর দলে আপনারও নাম।
- প্র্যাকটিক্যাল কোডিং নলেজ হবে এবং পোর্টফোলিও তৈরি করে এমন হাতে-কলমে প্রজেক্ট করার সুবিধা।
- আপনার কৃতিত্ব প্রদর্শনের জন্য কোর্স শেষে বিনামূল্যে হার্ভার্ড সার্টিফিকেট পাবেন।
কারা বিনামূল্যে সিএস অনলাইন কোর্সের জন্য আবেদন করতে পারবেন?
- কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীরা।
- প্রযুক্তিগত ক্যারিয়ারে আগ্রহী কর্মরত পেশাদাররা।
- প্রোগ্রামিং এবং কম্পিউটার সায়েন্সের ধারণাগুলি বুঝতে চান যারা।
- সফটওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট, অথবা ডেটা সায়েন্স সম্পর্কে আগ্রহীরা।
কীভাবে বিনামূল্যে সিএস অনলাইন কোর্সের জন্য আবেদন করতে পারবেন? How to apply for Harvard University free online courses on CS
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (https://pll.harvard.edu/course/cs50-introduction-computer-science) ভিজিট করুন। একটি বিনামূল্যের অ্যাকাউন্ট তৈরি করে ভর্তি হন কোর্সে। এইভাবে নিজের সময়ে কোর্স শুরু করুন, লেকচার দেখুন এবং আপনার সময়সূচী অনুসারে অ্যাসাইনমেন্ট করুন।
