Learn how to check the status of ITR refund online: আয়কর রিটার্ন (আইটিআর) দাখিলের শেষ তারিখ ছিল ১৬ সেপ্টেম্বর। কর কর্তৃপক্ষ ইতিমধ্যে বেশিরভাগ রিফান্ড প্রসেস সম্পন্ন করেছে, যদিও এখনও কিছু পেন্ডিং। আপনার রিফান্ডও যদি ওই পেন্ডিংয়ের তালিকায় থাকে, রিফান্ড কবে পেতে পারেন, কেন রিফান্ড পেতে এত দেরি হচ্ছে, সবকিছু আমাদের এই প্রতিবেদনে জেনে নিতে পারেন।
ITR রিফান্ড আসতে কত সময় লাগে?
আপনার ITR ফাইল এবং ই-ভেরিফাই করার পর সাধারণত চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে রিফান্ড আসে। তবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার বা প্যান লিংকিং, অথবা রিটার্নের তথ্যে কোনও ত্রুটি থাকলে রিফান্ড আসতে দেরি হতে পারে। তাই যদি সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও রিফান্ড না আসে, তাহলে প্রথমে আপনার ইমেল এবং আয়কর পোর্টাল চেক করুন। অনেক সময় আপনার রিফান্ড আসতে কেন দেরি হচ্ছে, তা জানিয়ে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি পাঠায়।
আইটিআর রিফান্ড স্ট্যাটাস চেক করবেন কীভাবে? Learn how to check the status of ITR refund online
- আয়কর পোর্টাল (eportal.incometax.gov.in) ভিজিট করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- e-filing ট্যাবে ক্লিক করে income tax return নির্বাচন করে ফাইল করা রিটার্ন দেখুন।
- এখানে আপনি আপনার সমস্ত রিটার্নের স্ট্যাটাস দেখতে পাবেন।
- আর রিফান্ডের বিবরণ দেখতে View Details-এ ক্লিক করতে পারেন।
আইটিআর রিফান্ড আটকে যাওয়ার কারণ ও সমাধান
আয়ের তথ্যের সাথে অমিল: যদি ফর্ম ২৬এএস, এআইএস, অথবা ফর্ম ১৬-এর নম্বরগুলি আপনার রিটার্নের সঙ্গে না মেলে, তাহলে আপনার রিফান্ড আটকে যেতে পারে। তাই রিটার্ন ফাইল করার আগে আয়ের তথ্য দেখে নিন।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল: যদি ফর্মে ভুল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া থাকে, তাহলে ITR রিফান্ড অ্যাকাউন্টে জমা হবে না। ফর্ম জমা দেওয়ার আগে তাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড চেক করে নিন।
আধার এবং প্যান তথ্যের মধ্যে অমিল: আপনার আধার এবং প্যান তথ্যের মধ্যে অমিল থাকলে আয়কর রিফান্ড বিলম্বিত করতে পারে। আয়কর রিটার্ন দাখিল করার জন্য আপনার প্যানটি আপনার আধারের সঙ্গে লিংক করতে ভুলবেন না।
রিফান্ড প্রসেসিং: আয়কর বিভাগ কেবলমাত্র আয়কর রিটার্নের ইলেকট্রনিক যাচাইয়ের পরেই রিফান্ড প্রসেস করে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিফান্ড প্রসেস না হলে করদাতাদের আয়কর রিটার্নে কোনও ত্রুটি আছে কিনা তা দেখে নিতে হবে।