Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গডিসেম্বরেও বঙ্গে নেই শীতের দাপট! হাড়কাঁপানো ঠান্ডা কবে

ডিসেম্বরেও বঙ্গে নেই শীতের দাপট! হাড়কাঁপানো ঠান্ডা কবে

Know the Weather Update West Bengal​ Details​: জাঁকিয়ে শীতের অপেক্ষায় বঙ্গবাসী। ডিসেম্বর মাসের মাঝামাঝি চলছে অথচ সেই হাড়কাঁপানো ঠান্ডা এখনও অনুভব করা যাচ্ছে না। রাজ্যজুড়ে শীতের আমেজ তো আছে কিন্তু ঠান্ডায় কাবু হওয়ার মত পরিস্থিতি এখনও তৈরি হচ্ছে না।

কী জানাচ্ছে আবহাওয়া দফতর? Know the Weather Update West Bengal​ Details​

হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনে ব্যাপক ঠান্ডা পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্যের বেশ কিছু জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক দিন ধরে ঘন কুয়াশা দেখা যেতে পারে।

এর পাশাপাশি উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও সকালের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এছাড়া আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই। তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি বজায় থাকবে বলে জানা যাচ্ছে।

কলকাতার আবহাওয়ার আপডেট

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি

রাজ্যের অন্যান্য জেলার থেকে শীতের প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি। দার্জিলিং ও কালিংপংয়ের বেশ ভালো ঠান্ডায় অনুভূত হচ্ছে। শৈলশহর দার্জিলিঙের তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে, আবার কালিংপংয়ের তাপমাত্রাও মোটামুটি ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা এই সমস্ত জেলাতে ঠান্ডার ভালোও দাপট আছে বলে জানা যাচ্ছে। তবে পূর্বাভাস বলছে যে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বিশেষ করে পরিবর্তন হবে না, তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular