Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলউচ্চ মাধ্যমিক পাশের পর IPS অফিসার হবেন কীভাবে

উচ্চ মাধ্যমিক পাশের পর IPS অফিসার হবেন কীভাবে

Learn How to become an ips officer after 12th guide: উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনি কি একজন আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছেন? নিজের ক্যারিয়ার জাতির সেবার উদ্দেশ্যে উৎসর্গ করতে চাইছেন। তাহলে আজ আমাদের এই নির্দেশিকাটি আপনাকে আইপিএস অফিসার হওয়ার সুযোগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করবে। যোগ্যতার মানদণ্ড থেকে শুরু করে পরীক্ষার কাঠামো পর্যন্ত, আপনার যা যা জানা দরকার তা নিয়ে আলোচনা করবে। 

উচ্চ মাধ্যমিক পাশের পর IPS অফিসার হবেন কীভাবে? Learn How to become an ips officer after 12th guide

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাশের পর আপনার অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। সে সায়েন্স হোক বা আর্টস কিংবা কমার্স। তারপর আপনাকে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হবে। 

বয়সসীমা

  1. জেনারেলরা ২১ থেকে ৩২ বছর পর্যন্ত সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবেন। তবে ৬ বারের বেশি পরীক্ষায় বসা যাবে না। 
  2. OBC, SC, এবং ST-এর প্রার্থীদের জন্য যদিও বয়সের ছাড় রয়েছে। 

জাতীয়তা

  1. আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  2. নেপাল, ভুটানে অথবা পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, অথবা পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, উগান্ডা, তানজানিয়া, জাম্বিয়া, মালাউই, জাইরে এবং ইথিওপিয়া বা ভিয়েতনামে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরাও নির্দিষ্ট শর্ত পূরণ করে এই পরীক্ষায় বসতে পারেন। 

সিভিল সার্ভিস পরীক্ষার (CSE) প্রস্তুতি

সিএসই-এর তিনটি ধাপ রয়েছে:

  1. প্রিলিমিনারি পরীক্ষা : এই প্রথম ধাপের স্ক্রিনিং পরীক্ষায় দু’ টি অবজেক্টিভ-টাইপ পেপার থাকবে: জেনারেল স্টাডিজ পেপার I এবং জেনারেল স্টাডিজ পেপার II (CSAT)। মনে রাখবেন, এখানে আপনি যে নম্বর পাবেন তা আপনার চূড়ান্ত স্কোরের জন্য গণনা করা হবে না। তবে মেইনস দেওয়ার জন্য এই পরীক্ষায় পাশ করা জরুরি। 
  2. মেইনস পরীক্ষা: রচনা, জেনারেল পেপার I, II, III, এবং IV, এবং দু’ টি অপশনাল বিষয়ের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার প্রশ্নের উত্তর বর্ণনামূলক হয়। 
  3. ইন্টারভিউ: এবার আপনি যদি মেইন পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। UPSC বোর্ড আপনার ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা এবং চাকরির জন্য আপনি উপযুক্ত কিনা তা বুঝে আপনার র‍্যাঙ্কিং যাচাই করবে। 

এবার জানুন প্রস্তুতি নেবেন কীভাবে:

আপনার NCERT বই, রেফারেন্স বই, সংবাদপত্র, ম্যাগাজিন এবং অনলাইন রিসোর্সের প্রয়োজন হবে। নিয়মিত সংবাদপত্র পড়তে থাকুন এবং কারেন্ট বিষয় সম্পর্কে আপডেট থাকুন। 

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি: ইতিহাস, রাজনীতি, ভূগোল, অর্থনীতি এবং বর্তমান বিষয়ের মতো মূল বিষয়গুলিতে মনোযোগ দিন। দেখবেন, আপনি যত বেশি প্রশ্ন সমাধান করবেন, তত বেশি আত্মবিশ্বাসী হবেন। 

মেইনস পরীক্ষার প্রস্তুতি: উত্তর লেখা, প্রবন্ধ লেখা এবং কেস স্টাডি অনুশীলন করুন। সিলেবাসটি বিভিন্ন দৃষ্টিকোণ এবং বিশ্লেষণাত্মক দিক হয়ে সম্পূর্ণ করার চেষ্টা করুন। নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত উত্তর লেখার প্র্যাকটিস করুন। 

ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি: যোগাযোগ দক্ষতা, ব্যক্তিত্ব এবং বর্তমান বিষয় সম্পর্কে শিখুন, উত্তর দেওয়ার সময় সৎ, আত্মবিশ্বাসী এবং স্পষ্টবাদী হওয়ার চেষ্টা করুন।সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার জন্য UPSC ইন্টারভিউ প্রক্রিয়া সম্পর্কে গবেষণা করা জরুরি।

মনে রাখবেন, আপনি চাইলে এই প্রস্তুতির সময় কোনও নামি কোচিং সেন্টারেও ভর্তি হতে পারেন। 

একজন IPS অফিসার কী কী সুবিধা পেতে পারেন?

সপ্তম বেতন কমিশন অনুসারে, একজন আইপিএস অফিসার ₹৫৬,১০০ থেকে ₹২২৫,০০০ পর্যন্ত বেতন পান। পদমর্যাদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেতন, সুযোগ-সুবিধা এবং ক্ষমতাও বৃদ্ধি পায়। একটি সরকারি বাড়ি, গাড়ি, নিরাপত্তা, কর্মী সহ অন্যান্য অনেক সুযোগ-সুবিধাও পেয়ে থাকেন IPS অফিসার।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular