Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলবিনোদনবাড়িতে বসেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করুন! জেনে নিন...

বাড়িতে বসেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করুন! জেনে নিন পদ্ধতি

Learn how to Aadhaar Link with Ration​ Online Easily: রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর (State Food and Supplies Department) গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এখন যে কেউ ঘরে বসেই তার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক করাতে পারবেন। কয়েকটি সহজ নিয়ম অনুসরণ করে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করা যাবে।

আধার-রেশন লিংক করার পদ্ধতি (Learn how to Aadhaar Link with Ration​ Online Easily)

বাড়িতে বসে আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করার জন্য একটি ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে, এ তো বলাই বাহুল্য।

ধাপ ১: ওয়েবসাইটে যান- প্রথমে, পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যান- http://food.wb.gov.in/

ধাপ ২: লিঙ্কিং অপশন নির্বাচন করুন- এরপর, সেখানে ‘Link Aadhar Card with RC’ অপশনটিতে ক্লিক করুন।

ধাপ ৩: রেশন কার্ডের তথ্য দিন- পরবর্তী ধাপে, আপনার রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন কার্ডের নম্বরটি দিয়ে রেজিস্টার করুন।

ধাপ ৪: প্রয়োজনীয় আপডেট নির্বাচন করুন- যদি আপনি আধার এবং মোবাইল নম্বর উভয়ই আপডেট করতে চান, তবে সেই অপশনটি নির্বাচন করুন। যদি শুধু মোবাইল নম্বর আপডেট করতে চান, তবে সেই অপশনটিও বেছে নিতে পারেন।

আধার লিংকিং কীভাবে নিশ্চিত করবেন?

  • এর পরের ধাপে আপনার আধার নম্বর অথবা মোবাইল নম্বরটি ইনপুট করার পর, আপনাকে আপনার আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে পাঠানো OTP ব্যবহার করতে হবে। সঠিক ওটিপি দিয়ে ভেরিফাই করলে লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • আপনি ‘খাদ্যসাথী-আমার রেশন’ (‘Khadyasathi-Amar Ration’) মোবাইল অ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেও আধার লিঙ্ক করতে পারবেন।
  • আরো তথ্যের জন্য, আপনি ১৯৬৭ / ১৮০০ ৩৪৫ ৫৫ ০৫ টোল-ফ্রি নম্বরে কল করতে পারেন অথবা ৯৯০৩০৫৫৫০৫ হোয়াটসঅ্যাপ চ্যাটবট ব্যবহার করতে পারেন।
  • জানিয়ে রাখা ভালো যে এই প্রক্রিয়াটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য প্রযোজ্য, অন্যান্য রাজ্যের বাসিন্দারা তাদের নিজ নিজ রাজ্যের খাদ্য বিভাগের ওয়েবসাইটে একই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন।

অনেকেই তাদের রেশন কার্ডের সাথে আধার সংযোগ করার প্রক্রিয়া নিয়ে চিন্তায় থাকেন, যে কোথায় গিয়ে কীভাবে এই কাজ করা যাবে। এছাড়াও, তাদের মধ্যে অনেকে কর্মব্যস্ত থাকার কারণে এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য সময় বের করতে পারেন না। এই সমস্যার সমাধানে, পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ আপনাকে ঘরে বসেই আপনার রেশন কার্ডের সাথে আধার সংযোগ করার সুযোগ করে দিয়েছে।

রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • ভেরিফিকেশনের জন্য আপনার অরিজিনাল রেশন কার্ড রেশন কার্ডের ফটোকপি
  • পরিবারের প্রতিটি সদস্যেরআধারের ফটোকপি
  • পরিবারের প্রধানের (head of the family) আধারের ফটোকপি
  • পরিবারের প্রধানের (head of the family) পাসপোর্ট সাইজের ছবি
  • যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক না করা থাকে তবে ব্যাংক পাসবুকের কপি
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular