Thursday, June 4, 2026
Homeখবরদেশদিল্লি-হাওড়া রুটে ট্রেনের সুরক্ষা বাড়াতে 'কবচ' ট্রায়াল

দিল্লি-হাওড়া রুটে ট্রেনের সুরক্ষা বাড়াতে ‘কবচ’ ট্রায়াল

Kavach Railway System Trial At 160 Kmph Speed: ভারতীয় রেলওয়ে তার নেটওয়ার্কের সর্বত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেটিক ট্রেন প্রোটেকশন (ATP) সিস্টেম ‘কবচ’ (Kavach) দ্রুততার সাথে বাস্তবায়ন করছে। সম্প্রতি, জাতীয় পরিবহন সংস্থা প্রয়াগরাজ ডিভিশনে ১৬০ কিমি/ঘণ্টা গতিতে ‘কবচ’ লোকোমোটিভের ট্রায়াল সম্পন্ন করেছে। প্রয়াগরাজ ডিভিশন উত্তর মধ্য রেলের (নর্থ সেন্ট্রাল রেলওয়ে) প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনে আসে। এই ডিভিশনটি দিল্লি-হাওড়া রেল রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ।

দিল্লি-হাওড়া রুটে ‘কবচ’-এর ট্রায়াল (Kavach Railway System Trial At 160 Kmph Speed)

জানা গিয়েছে ট্রায়ালগুলো টুন্ডলা-আলিগড় ((Tundla-Aligarh) সেকশনের অন্তর্গত মিতাওয়ালি (Mitawali) এবং মান্দ্রাক (Mandrak) সাব-সেকশনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এই ট্রায়ালটি দুপুর ১২:২২ মিনিটে মিতাওয়ালি স্টেশন থেকে শুরু হয়ে বিকাল ৪:৪৫ মিনিটে শেষ হয়। এই সময়কালে, উক্ত সেকশনটির আপ এবং ডাউন উভয় দিকেই ট্রায়াল চালানো হয়েছিল।

উত্তর মধ্য রেলওয়ের (NCR) পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ট্রেনের নিরাপত্তা বাড়ানো এবং দ্রুত গতিতে ট্রেন চালানোর জন্য উত্তর মধ্য রেলওয়ের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ, প্রয়াগরাজ ডিভিশনের MTI–MXK সেকশনে ৫৭.২৩ ট্র্যাক কিলোমিটার একটি WAP-5 লাইট ইঞ্জিন ব্যবহার করে ১৬০ কিমি/ঘণ্টা গতিতে ‘কবচ’ (Kavach) লোকো ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ট্রায়ালটি ব্রেকিং প্যারামিটারগুলো চূড়ান্ত করার জন্য চালানো হয়েছে।

দিল্লি-হাওড়া রুটে ‘কবচ’ লোকো ট্রায়ালের মূল উদ্দেশ্য

টুন্ডলা-আলিগড় সেকশনে’কবচ’ লোকো ট্রায়াল চালানোর মূল উদ্দেশ্য ছিল দ্রুতগতির অপারেশনাল পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেটিক ট্রেন প্রোটেকশন (ATP) সিস্টেম- ‘কবচ’-এর কার্যকারিতা এবং যথার্থতা মূল্যায়ন করা।

এই ট্রায়ালে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার পরিস্থিতি তৈরি করা হয়-

এই পরীক্ষায়, প্রথম লুপ লাইনের জন্য রুট নির্দেশকের সাথে হোম সিগন্যাল ‘বন্ধ’ ছিল।

এরপর লোকোমোটিভটি ১৬০ কিমি/ঘণ্টা গতিতে চালানো হয়েছিল, এবং ম্যানুয়াল ব্রেকিং অথবা পাইলটের হস্তক্ষেপ ছাড়াই’ কবচ’ স্বয়ংক্রিয়ভাবে লুপ লাইনে প্রবেশের আগে গতি নিয়ন্ত্রণ করে।

পরীক্ষার ফলাফল

‘কবচ’ কার্যকরভাবে লোকো গতি নিয়ন্ত্রণ করেছে-

  • ২৮ কিমি/ঘন্টা – বিআরএন আপ লুপ লাইন (BRN UP Loop Line)
  • ২৫ কিমি/ঘন্টা – পোরা আপ লুপ লাইন (PORA UP Loop Line)
  • ২৮ কিলোমিটার প্রতি ঘণ্টা – পোরা ডাউন লুপ লাইন (PORA DN Loop Line)
  • ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা – বিআরএন ডাউন লুপ লাইন (BRN DN Loop Line)

এটি সীমাবদ্ধ অঞ্চলে ট্রেনের গতি নিয়ন্ত্রণে ‘কবচ’-এর নির্ভুলতা প্রমাণ করে, যা লুপ লাইনে মসৃণ প্রবেশ নিশ্চিত করে।

হোম সিগন্যালে SPAD প্রতিরোধ পরীক্ষা

গুরুত্বপূর্ণ সুরক্ষা পরীক্ষার সময়, হোম সিগন্যালগুলি ‘অন’ অর্থাৎ লাল অবস্থায় রাখা হয়েছিল। লোকোমোটিভটিকে ঘন্টায় ১৬০ কিমি গতিতে এই সিগন্যালগুলোর দিকে চালনা করা হয়। এমন পরিস্থিতিতে, কোনও রকম ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই কবচ স্বয়ংক্রিয়ভাবে বিপদজনক সিগনাল অতিক্রমের (SPAD – Signal Passed at Danger) মত পরিস্থিতি চিহ্নিত করে এবং ট্রেনটিকে নিরাপদে থামানোর জন্য ব্রেক প্রয়োগ করে। পরীক্ষার ফলাফল অনুযায়ী, কবচ প্রতিটি ক্ষেত্রেই লোকোমোটিভকে হোম সিগন্যালের সামনে সফলভাবে থামাতে সক্ষম হয়।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular