Thursday, June 4, 2026
Homeখবরআগামী সপ্তাহ থেকে ছুটবে হাওড়া-দিল্লি অমৃত ভারত এক্সপ্রেস, রইল টাইমটেবিল ও রুট

আগামী সপ্তাহ থেকে ছুটবে হাওড়া-দিল্লি অমৃত ভারত এক্সপ্রেস, রইল টাইমটেবিল ও রুট

Howrah to Anand Vihar Amrit Bharat Express route: বাজেটে বিলাসিতা উপভোগ করতে চান! তাহলে আপনার জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেলওয়ে। সাধারণ মানুষের ভ্রমণকে আরামদায়ক করে তোলার লক্ষ্যে নতুন অমৃত ভারত এক্সপ্রেস শীঘ্রই হাওড়া এবং দিল্লির (আনন্দ বিহার টার্মিনাল) মধ্যে চলাচল শুরু করতে চলেছে। 

মোট ২৫ স্টেশনে স্টপেজ দেবে এই রুটের অমৃত ভারত এক্সপ্রেস। Howrah to Anand Vihar Amrit Bharat Express route

এই ট্রেনটি উত্তর ও পূর্ব ভারতের ২৫ বড় স্টেশন কভার করবে।

স্টপেজের নাম: ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ভবুয়া রোড, সাসারাম, দেহরি অন সোনে, অনুগ্রহ নারায়ণ রোড, গয়া, কোডারমা, পরশনাথ, এনএসসিবি গোমোহ, ধানবাদ, বারাণসী, মহারাজপুর সিটি, জাহানপুর, মহারাজপুর,  লখনউ, শাহজাহানপুর, বেরেলি, মোরাদাবাদ, গজরৌলা, হাপুর এবং গাজিয়াবাদ।

হাওড়া থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল রুটে অমৃত ভারত এক্সপ্রেসের নম্বর এবং সময়সূচী 

  • হাওড়া থেকে আনন্দ বিহার (১৩০৬৫): এই ট্রেনটি প্রতি বৃহস্পতিবার রাত ১১:১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে যাবে এবং শনিবার ভোর ২:৫০ মিনিটে আনন্দ বিহার পৌঁছে যাবে।
  • আনন্দ বিহার থেকে হাওড়া (১৩০৬৬): ফেরার সময়, এই ট্রেনটি প্রতি শনিবার ভোর ০৫:১৫ মিনিটে দিল্লি থেকে ছেড়ে রবিবার সকাল ১০:৫০ মিনিটে হাওড়া পৌঁছে যাবে।

কবে থেকে এক্সপ্রেস চলাচল শুরু করবে

সূত্রের খবর, ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার পর, ট্রেনটি ২২ জানুয়ারি থেকে চলাচল শুরু করবে। জানিয়ে রাখি, ১৪৫১ কিলোমিটার পথ অতিক্রম করে, এই ট্রেনটি হাওড়া থেকে আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে ২৭ ঘন্টা ৪০ মিনিটে। আবার আনন্দ বিহার থেকে এই ট্রেনটি হাওড়ায় ২৯ ঘন্টা ৩৫ মিনিটে পৌঁছাবে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular