Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিকোনও অভিজ্ঞতা ছাড়াই কলকাতায় চাকরি পাবেন কীভাবে?

কোনও অভিজ্ঞতা ছাড়াই কলকাতায় চাকরি পাবেন কীভাবে?

How to Search Job in Kolkata With Zero Experience: আপনি কি একজন ফ্রেশার! কলকাতায় চাকরি খুঁজছেন? ব্যাংকিং, আইটি, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা, কলকাতায় প্রচুর চাকরির সুযোগ রয়েছে। আপনি চাইলে সহজেই সেই চাকরি নিজের করে নিতে পারেন। শুধু তার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

আপনি কলকাতায় চাকরি কীভাবে খুঁজে পাবেন। How to Search Job in Kolkata With Zero Experience

কলকাতায় ফাস্টইনফো কোম্পানির প্রচুর চাকরির সুযোগ রয়েছে। যেমন এখানে আপনি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটার, সেলস এক্সিকিউটিভ, আইটি এবং এইচআর সাপোর্টের মতো পদে সহজেই চাকরি পেতে পারেন। এর জন্য নিম্নলিখিত কাজ করতে পারেন:

কোথায় আবেদন করতে হবে:

কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ বা সেলস ট্রেনারের চাকরি অথবা এইচআর কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, সব ক্ষেত্রেই সঠিক জায়গায় সঠিক সময়ে আবেদন করা জরুরি।

  • সরাসরি সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলুন।
  • শুধু একটি ওয়েবসাইটের দিকে তাকিয়ে না থেকে Naukri, LinkedIn এবং Indeed এর মতো জব পোর্টালে গিয়ে আবেদন করুন। 
  • কাস্টমার কেয়ার এবং সেলস খাতে অনেক সময় ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হয়, অংশগ্রহণ করুন। 

সফট স্কিল জরুরি: ইংরেজিতে সাবলীলতা, এক্সেলের বেসিক, অথবা লিঙ্কডইনে নিজের ফলোয়ার বৃদ্ধি করতে পারলে, চাকরি পাওয়ার দিকে একটু বেশিই এগিয়ে থাকবেন।  

কলকাতায় কোন কোন চাকরির পাওয়ার সুযোগ বেশি 

সেক্টরমূল এলাকানিয়োগকারী কোম্পানিচাকরির ধরণ ও সুযোগ
IT ও ফিনটেকসল্টলেক সেক্টর V, নিউটাউনFastInfo, Wipro, TCS, Capgemini, Cognizantসফটওয়্যার, ডেভেলপমেন্ট, সাপোর্ট, ফিনটেক রোল, আইটি সার্ভিস
প্রোডাকশন, পেট্রোকেমিক্যাল ও টেক্সটাইলকলকাতা ও আশেপাশের ইনডাস্ট্রি এলাকাটেক্সটাইল ও পেট্রোকেমিক্যাল ইউনিট, ইস্পাত ও পাট ইন্ডাস্ট্র্রির কোম্পানি টেকনিক্যাল রোল
ফাইন্যান্স ও ব্যাংকিং সমগ্র কলকাতা জুড়েUCO Bank, Bandhan Bank, এবং অন্যান্য ফিনটেক প্রতিষ্ঠানব্যাংকিং, ফাইন্যান্স, কাস্টমার সার্ভিস, ব্যাক-অফিস ও অ্যানালিটিক্স রোল
স্বাস্থ্যসেবা, এডুকেশন ও রিসার্চজাদবপুর, EM BypassJadavpur University, Apollo Hospital এবং অন্যান্য প্রতিষ্ঠানডাক্তার, নার্সিং, ল্যাব, টিচিং, রিসার্চ
রিটেইল, মিডিয়া, হসপিটালিটিসারা শহর জুড়ে টিভি স্টুডিও, রিটেইল ব্র্যান্ড, হোটেল, বুটিক স্টোরমিডিয়া, ট্যুর, সেলস, হোটেল ম্যানেজমেন্ট, পার্ট-টাইম

ফ্রেশার চাকরিপ্রার্থীদের জন্য টিপস 

কলকাতার চাকরিপ্রার্থীদের জন্য কিছু টিপস অন্তর্ভুক্ত রয়েছে:

  • এই চাকরির পোর্টালগুলি ব্যবহার করুন: Indeed, LinkedIn, Apna, Job Hai, Monster India, Naukri এবং Internshala
  • বেসরকারি খাতের এই কোম্পনিতে চাকরির সুযোগ খুঁজুন: ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং কগনিজ্যান্ট
  • ফ্রেশারদের জন্য কোন চাকরি বেশি ভালো: আপনি একজন ফ্রেশার হিসেবে কাস্টোমার কেয়ার, টিউটরিং এবং ডেটা এন্ট্রিতে ক্যারিয়ার শুরু করতে পারেন।
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular