Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গডেথ সার্টিফিকেট হারিয়ে গেলে কী করবেন

ডেথ সার্টিফিকেট হারিয়ে গেলে কী করবেন

How to get a Duplicate when lost death certificate​: প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ওঠার পর তাঁর ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলা চাপের বিষয় ঠিকই, কিন্তু এটির চিন্তার তেমন কোনও কারণ নেই। সঠিক পদ্ধতি জানলে এই সার্টিফিকেট পাওয়া কঠিন নয়। চলুন জেনে নিই কীভাবে। 

ডেথ সার্টিফিকেট কী কাজে লাগে?

  • কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) বা স্থানীয় পৌরসভা কর্তৃক জারি করা এই সার্টিফিকেট সরকারিভাবে ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে।
  • কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর করে রাখা বীমা বা পেনশন দাবি করতে পারবেন এই ডেথ সার্টিফিকেট দেখিয়ে।
  • এই ডেথ সার্টিফিকেট দেখিয়েই সম্পত্তি হস্তান্তর অথবা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা যায়। 
  • এছাড়াও আইনি উত্তরাধিকারী সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় এই ডেথ সার্টিফিকেট দেখিয়েই।
  • এরপর আন্তর্জাতিক পদ্ধতির জন্য ভিসা বা এনওসি তো আছেই। 

কলকাতায় ডুপ্লিকেট ডেথ সার্টিফিকেটের জন্য কোথায় আবেদন করতে হয়?

কলকাতার বাইরেরবাসিন্দা হলে সংশ্লিষ্ট পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যান। আর কলকাতার বাসিন্দা হলে নিম্নলিখিত ঠিকানায় যান:

কলকাতা পৌর কর্পোরেশন অফিস

ঠিকানা – ১৩৮, এসএন ব্যানার্জি রোড, কলকাতা – ৭০০০১৩ফোন: +৯১-৩৩-২২৮৬-১২১২

কলকাতায় ডুপ্লিকেট ডেথ সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করতে হয়? How to get a Duplicate when lost death certificate​

  • প্রথমে আপনার নিকটস্থ থানায় হারানো সার্টিফিকেটটি রিপোর্ট করুন। পুনরায় আবেদনের জিডি এন্ট্রির একটি কপি রাখুন। 
  • মৃত ব্যক্তির পুরো নাম, মৃত্যুর তারিখ এবং স্থান, ডুপ্লিকেট ডেথ সার্টিফিকেট কেন লাগবে তার কারণ জানিয়ে একটি আবেদনপত্র লিখুন। 
  • তারপর জিডি এন্ট্রির কপি, আবেদনকারীর ছবিযুক্ত পরিচয়পত্র (আধার, ভোটার পরিচয়পত্র), মৃত ব্যক্তির সঙ্গে আবেদনকারীর সম্পর্কের প্রমাণপত্র সংযুক্ত করুন। আরও নথির বিষয়ে জানতে কর্তৃপক্ষের সঙ্গে আগেভাগে যোগাযোগ করা ভালো। 
  • এবার সাধারণত ২৫ থেকে ১০০ টাকার মতো আবেদন ফি জমা দিতে হবে। ৭-১০ কার্যদিবসের মধ্যে রেকর্ডটি ডিজিটাইজড হলে আপনি সরাসরি কেএমসি থেকে এটি সংগ্রহ করতে পারেন। 
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular