Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলবিনোদনচলন্ত ট্রেনে শরীর খারাপ হলে কীভাবে ডাক্তার ডাকবেন?

চলন্ত ট্রেনে শরীর খারাপ হলে কীভাবে ডাক্তার ডাকবেন?

How to Call Doctor in Train for an Emergency & the Fees: প্রতিদিন প্রচুর মানুষ ভারতীয় রেলে যাতায়াত করেন। তবে মাঝে মাঝে অনেকে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়েন, এমনটাও হয় । তখন তারা কী করবেন, ভেবে পান না। যদি কখনও এমন হয়, মানে আপনার পরিচিত কেউ বা আপনার পাশের সিটের যাত্রীও যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, তাহলে চিন্তা নেই। আপনি কিন্তু চলন্ত ট্রেনেই ডাক্তার ডাকতে পারেন। তাহলে চলুন, জেনে নেওয়া যাক যে চলন্ত ট্রেনে ডাক্তার ডাকবেন কীভাবে আর তাদের ফি বা কত।

ট্রেনে ডাক্তার ডাকবেন কীভাবে? (How to Call Doctor in Train for an Emergency & the Fees)

ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী চলন্ত ট্রেনে অসুস্থ বোধ করলে, প্রথমে টিটিই-কে জানাতে হবে। টিটিই কন্ট্রোল রুমে জানাবেন এবং পরবর্তী স্টেশনে একজন ডাক্তার এসে রোগীর চিকিৎসা করবেন। তবে ভারতীয় রেলওয়ে এই সুবিধা বিনামূল্যে প্রদান করে না। এই চিকিৎসার জন্য যাত্রীদের ১০০ টাকা ফি দিতে হবে। চিকিৎসার পরে, ডাক্তার যাত্রীর কাছ থেকে ১০০ টাকা নেবেন এবং একটি রসিদ দেবেন। এছাড়াও, কোনও ওষুধ দেওয়া হলে, তার দাম যাত্রীকে আলাদাভাবে দিতে হবে।

যাত্রীরা রেলওয়ের হেল্পলাইন নম্বর ১৩৯-এ কল করতে পারেন

রেলওয়ে কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্যাসেঞ্জার, মেইল এবং এক্সপ্রেসসহ সব ধরনের ট্রেনে যাত্রীদের জন্য চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। ভ্রমণকালে কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়লে, তারা রেলওয়ের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করতে পারবেন অথবা সরাসরি টিটিই (TTE) বা গার্ডকে জানাতে পারবেন।

সাধারণ শরীর খারাপে বিনামূল্যে মেলে ওষুধ

যদি কোনও যাত্রী চলন্ত ট্রেনে ব্যথা, জ্বর, বমি, ডায়রিয়া অথবা অ্যালার্জির মত সাধারণ অসুস্থতায় ভোগেন, তবে তাকে এই বিষয়ে TTE-কে জানাতে হবে। এরপর TTE গার্ডের কামরা থেকে এনে ওই যাত্রীকে এক ডোজ ওষুধ দেবেন। এই এক ডোজ ওষুধের জন্য কোনও দাম দিতে হয়না। এটি যাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular