Wednesday, June 3, 2026
Homeব্যবসা৪৫০০০ টাকা বেতনে ইন্টার্নশিপ অফার করছে Jio, আবেদন করবেন কীভাবে

৪৫০০০ টাকা বেতনে ইন্টার্নশিপ অফার করছে Jio, আবেদন করবেন কীভাবে

How to Apply for the free Reliance Jio internship​: শিক্ষার্থী এবং সবেমাত্র কলেজ পাশদের জন্য ইন্টার্নশিপ অফার করছে জিও। এই ইন্টার্নশিপের মাধ্যমে প্রযুক্তি এবং ব্যবসায়িক ক্ষেত্রে হাতে কলমে ট্রেনিং নিতে পারবেন আপনি। ২০২৬ সালে আপনার কেরিয়ারের মোড় ঘুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ইন্টার্নশিপ। আপনি এই কাজ করতে আগ্রহী হলে আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন। 

জিও ইন্টার্নশিপ-এর জন্য কারা আবেদন করতে পারবেন?

  • বর্তমানে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, আইটি, ম্যানেমেন্ট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে UG বা PG কোর্স করছেন। 
  • কলেজ পাস করার ১ বছরের মধ্যে, প্রযুক্তি বা টেলিকম ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আগ্রহী।
  • প্রোগ্রামিং, ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিংএ প্রাসঙ্গিক নলেজ থাকতে হবে। 
  • ভারত জুড়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

জিও ইন্টার্নশিপ করলে কী কী সুবিধা হবে আপনার?

  • ইন্টার্নশিপের সময়কালের জন্য ৪৫,০০০ টাকা করে বেতন পাবেন। 
  • কর্পোরেট-স্বীকৃত জিও সার্টিফিকেশন পাবেন বায়োডেটা এবং লিঙ্কডইন প্রোফাইলকে আরও এনহ্যান্স করবে। 
  • জিওর অত্যাধুনিক প্রযুক্তি এবং টুলগুলোর সঙ্গে হাতে কলমে কাজ শেখার সুযোগ। 
  • ইন্টার্নশিপের পরে জিও বা রিলায়েন্স গ্রুপের কোম্পানিতে ফুলটাইম চাকরি দেওয়া হতে পারে। 

জিও ইন্টার্নশিপ-এর জন্য কীভাবে আবেদন করতে পারবেন? How to Apply for the free Reliance Jio internship

  1. জিও ক্যারিয়ার পোর্টাল অথবা বিশ্বস্ত ইন্টার্নশিপ তালিকাভুক্ত প্ল্যাটফর্মগুলিতে (https://careers.jio.com/) ভিজিট করুন। 
  2. আপনার প্রোফাইলে লগইন করে প্রাসঙ্গিক একাডেমিক তথ্য সহ বিস্তারিত বিবরণ আপলোড করুন। 
  3. সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের এরপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। 
  4. নির্বাচিত ইন্টার্নরা একটি অফিসিয়াল ইন্টার্নশিপ অফার লেটার পাবেন। 
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular