Government discount on the Krishi Yantra Subsidy: কৃষকদের স্বাবলম্বী করার জন্য এবং কৃষিকাজ আধুনিকীকরণ জন্য ৪০% থেকে ৭০% পর্যন্ত সরকারি ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। এখন প্রতিটি কৃষকের জন্য আধুনিক যন্ত্রপাতি কেনা আরও সহজ। কৃষকরা তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে এবং কৃষিকাজকে আরও লাভজনক করতে এই প্রকল্পের সুযোগ নিতে পারেন।
সরকারের দাবি, এই উদ্যোগের ফলে চাষাবাদ, বীজ বপন, সেচ এবং ফসল কাটার মতো কাজগুলি আগের তুলনায় অনেক সহজ হয়ে যাবে। উৎপাদন খরচ কমে লাভ বৃদ্ধি পাবে।
কোন কোন কৃষি সরঞ্জামে ভর্তুকি পাবেন? Government discount on the Krishi Yantra Subsidy
মূলত কৃষিকাজ, বপন, সেচ এবং ফসল কাটার জন্য নিম্নলিখিত সরঞ্জামগুলিতে ভর্তুকি পেতে পারেন:
- ট্রাক্টর এবং মিনি ট্রাক্টর
- রোটাভেটার এবং কাল্টিভেটার
- পাওয়ার টিলার
- থ্রেসার এবং রিপার
- মাল্টিক্রপ বীজ ড্রিল
- সমতলকরণ যন্ত্র এবং জমি প্রস্তুতকরণ যন্ত্র
- ড্রিপ সেচ এবং স্প্রেয়ার মেশিন
কোন কৃষকেরা এই ভর্তুকির সুবিধা পাবেন?
- জেনারেল কৃষকরা প্রায় ৪০% ভর্তুকি পাবেন, তফসিলি জাতি বা উপজাতির কৃষকরা ৫০% থেকে ৭০% ভর্তুকি পাওয়ার যোগ্য হবেন।
- শুধুমাত্র রেজিস্টার্ড স্থানীয় কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
- আবেদনকারী কৃষকদের চাষযোগ্য জমির রেকর্ড থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন? How to get Government discount on the Krishi Yantra Subsidy
প্রয়োজনীয় নথি:
আবেদনের জন্য আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির রেকর্ড, একটি পাসপোর্ট আকারের ছবি এবং একটি মোবাইল নম্বরও থাকতে হবে।
কৃষকরা অনলাইন এবং অফলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
অনলাইন প্রক্রিয়া:
- রাজ্যের কৃষি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- “Krishi Yantra Subsidy” বিকল্পে ক্লিক করে নতুন রেজিট্রেশন করুন।
- এবার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জমির তথ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- এই ফর্ম জমা দেওয়ার পর, একটি নতুন রেজিট্রেশন নম্বর পাবেন, তা আপনাকে আবেদনের স্ট্যাটাস চেক করার কাজে সাহায্য করবে।
অফলাইন প্রক্রিয়া:
নিকটতম কৃষি বিভাগের অফিস বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যান।
উপস্থিত কর্মকর্তারা আপনাকে আবেদন করতে সহায়তা করবেন।
উল্লেখ্য, আবেদন অনুমোদিত হওয়ার পর, ভর্তুকির পরিমাণ সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে DBT (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) এর মাধ্যমে পাঠানো হয়। আর আবেদন করার সময়, কৃষকরা মনে রাখবেন যে কেবলমাত্র সরকার কর্তৃক তালিকাভুক্ত কোম্পানিগুলি থেকেই কৃষি সরঞ্জাম কিনলে ভর্তুকি পাবেন। আর আবেদন করার পর, নিয়মিত কৃষি বিভাগের ওয়েবসাইট অথবা মোবাইলের মেসেজ বক্সের দিকে নজর রাখতে হবে, যাতে কোনও আপডেট মিস না করেন।
