Check out the name the highest plateau in the world: হিমালয়, কুনলুন এবং কিলিয়ান পর্বতমালা সহ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশ্রেণী ঘিরে রয়েছে এই মালভূমিকে। ৫ কোটি বছর আগে গঠিত এই মালভূমির সৌন্দর্য, উচ্চতা আজও গভীর বিস্ময়। চলুন বিশ্বের সর্বোচ্চ মালভূমি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিশ্বের সর্বোচ্চ মালভূমি কোনটি? Check out the name the highest plateau in the world
বিশ্বের সর্বোচ্চ মালভূমি হল তিব্বত মালভূমি। এর বেশিরভাগ অংশ চিনের তিব্বতে অবস্থিত। যদিও কিছু অংশ ভারত, নেপাল এবং ভুটানেও রয়েছে।
জানিয়ে রাখি, তিব্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় ৪,৫০০ মিটার অর্থাৎ ১৪,৮০০ ফুট উঁচুতে অবস্থিত। এর কিছু অঞ্চলের উচ্চতা আবার ৭,০০০ মিটারেরও বেশি ছাড়িয়ে গিয়েছে। তাই বায়ুচাপও অত্যন্ত কম, অক্সিজেনের মাত্রা কম।
তিব্বত মালভূমি সম্পর্কে আকর্ষণীয় তথ্য।
বিশ্বের সর্বোচ্চ রেলপথ: মালভূমির উপর দিয়ে যাওয়া কিংহাই-তিব্বত রেলপথটি বিশ্বের সর্বোচ্চ রেলপথ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০০০ মিটারেরও বেশি উচ্চতায় পৌঁছায়। হালকা বাতাসে শ্বাস নিতে সাহায্য করার জন্য ট্রেনগুলিতে বিশেষ অক্সিজেন সিস্টেম রয়েছে।
মিঠা জলের মজুদ: মেরু অঞ্চলের বাইরে এখানে সবচেয়ে বেশি মিঠা জলের মজুদ রয়েছে। বেশিরভাগই হিমবাহ এবং পার্মাফ্রস্টে রয়েছে। এই হিমবাহগুলি এশিয়ার অনেক বড় নদীকে জল সরবরাহ করে।
অনেক দেশের আয়তন এক করলেও ছোট হবে এই মালভূমি কাছে: প্রায় ২.৫ মিলিয়ন বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মালভূমির উচ্চতা এবং আয়তনের কারণে, এটি এশিয়ার জলবায়ু, মৌসুমি বায়ুপ্রবাহ এবং এমনকি মহাদেশ জুড়ে বায়ুপ্রবাহের ধরণকে প্রভাবিত করে।
ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষের সাক্ষী: প্রায় ৫ কোটি বছর আগে গঠিত তিব্বত মালভূমি ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষের সাক্ষী। এই শক্তিশালী ভূতাত্ত্বিক ঘটনা পৃথিবীর ভূত্বককে উপরে ঠেলে দিয়ে হিমালয়ের পাশাপাশি এই মালভূমি তৈরি করে।
বিজ্ঞানীদের “জীবন্ত পরীক্ষাগার”: আজও, চলমান টেকটোনিক ক্রিয়াকলাপের কারণে ভূমি ধীরে ধীরে উপরে উঠতে থাকে এই অঞ্চলে। টিসি বিজ্ঞানীরা প্রায়শই এটিকে “জীবন্ত পরীক্ষাগার” হিসাবে উল্লেখ করেন। সময়ের সাথে সাথে মহাদেশ এবং পর্বতমালা কীভাবে বিবর্তিত হয় তা নিয়ে গবেষণায় সাহায্য করে এই মালভুমি।
তিব্বত মালভূমির জলবায়ু কেমন?
ঠান্ডা, শুষ্ক জলবায়ু, সবসময় বাতাস বয়ে যায়। বছরের বেশিরভাগ সময় ঠাণ্ডা থাকে। উচ্চতার কারণে, দিনের বেলায় সূর্যের আলো তীব্র থাকলেও গরম সেভাবে পড়ে না।
তিব্বত মালভূমিতে দর্শণীয় স্থান
তুষারাবৃত শৃঙ্গ, বিস্তীর্ণ তৃণভূমি, পাথুরে মরুভূমি এবং মানস সরোবর, নামৎসো এবং যমদ্রোক হ্রদের মতো বিশাল হ্রদ রয়েছে এই মালভূমিতে। অত্যন্ত পবিত্র এবং অত্যাশ্চর্য, এই মালভূমি দেশ-বিদেশের তীর্থযাত্রীদের আকর্ষণ করে।
তিব্বত মালভূমি থেকে কোন কোন নদী উৎপন্ন হয়েছে?
তিব্বত মালভূমি “এশিয়ার জলস্তম্ভ” নাম পরিচিত বলা হয়। ইয়াংজি, সিন্ধু, মেকং এবং গঙ্গা সহ ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি এখান থেকে। ইয়াংজি, ইয়েলো, মেকং, সালউইন, সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর উৎস এই মালভূমি এশিয়া জুড়ে প্রায় দুই বিলিয়ন মানুষকে জল সরবরাহ করে।
