Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গছেলেদের ১ লক্ষ ও মেয়েদের ১.৫ লক্ষ টাকা দিচ্ছে মমতা, আবেদন করুন...

ছেলেদের ১ লক্ষ ও মেয়েদের ১.৫ লক্ষ টাকা দিচ্ছে মমতা, আবেদন করুন এখনই

Gatidhara scheme application process​ in West Bengal: দেশের বেকারত্বের পরিস্থিতি দেখে দুর্দান্ত সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গ্রামীণ ও শহরাঞ্চলের বেকার যুবকদের জন্য মাথাপিছু ১ লক্ষ টাকার ব্যবস্থা করা হল। কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় পরিবহন খাতের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে বাস, ট্যাক্সি, অটো-রিকশা, ট্রাক ইত্যাদি বাণিজ্যিক যানবাহন কেনার জন্য এই টাকার ব্যবস্থা করছে। আপনি কীভাবে আবেদন করবেন জানুন। 

এই প্রকল্পের অধীনে কী কী সুবিধা পাবেন 

গতিধারা প্রকল্পটি ঋণের আকারে আর্থিক সহায়তা প্রদান করে। সমস্ত জাতীয় ব্যাংক, সমবায় ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক এই লোন অনুমোদন করে। এই প্রকল্পের অধীনে, ছোট এবং মাঝারি যানবাহন কেনার জন্য সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। যুবকরা পান ১,০০,০০০ টাকা ও যুবতীরা পেয়ে থাকেন ১,০০,০০০ টাকা। 

যোগ্যতার মানদণ্ড

  • প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • বয়সসীমা ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীরা যথাক্রমে ৫ এবং ৩ বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
  • সুবিধাভোগীর মোট পারিবারিক আয় প্রতি মাসে ২৫,০০০ টাকার বেশি হলে চলবে না। 
  • প্রার্থীর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 
  • একটি পরিবারের কেবলমাত্র একজন সদস্য সুবিধা পাবেন। 
  • BSKP, USKP বা অন্য কোনও প্রকল্পের অধীনে ঋণ নিলেও এই প্রকল্পের জন্য যোগ্য।
  • শ্রম দফতরের Employment Bank/Unemployment রেজিস্টারে নথিভুক্ত থাকতে হবে।

আবেদন করবেন কীভাবে। Gatidhara scheme application process​ in West Bengal

গতিধারা প্রকল্পের অধীনে আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন:

  • ড্রাইভিং লাইসেন্স
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 
  • বেকারত্বের সার্টিফিকেট 
  • বার্থ সার্টিফিকেট 
  • আধার কার্ড
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইনকাম সার্টিফিকেট 
  • কাস্ট সার্টিফিকেট 
  • পাসপোর্ট সাইজের ছবি
  • প্রজেক্ট রিপোর্ট 

কলকাতা পৌর কর্পোরেশন এলাকার ক্ষেত্রে আবেদনকারীকে যথাযথভাবে পূরণ করা আবেদনপত্রটি কলকাতা জেলার যুগ্ম কর্মসংস্থান পরিচালকের (Joint Director of Employment Kolkata District) কার্যালয়ে জমা দিতে হবে। অন্যান্য জায়গার আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট মহকুমা কর্মকর্তার (SDO) কাছে জমা দিতে পারেন। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular