Thursday, June 4, 2026
Homeব্যবসামেয়াদপূর্তির আগে FD থেকে টাকা তুলছেন! নিয়ম, জরিমানা এবং প্রক্রিয়া জানুন

মেয়াদপূর্তির আগে FD থেকে টাকা তুলছেন! নিয়ম, জরিমানা এবং প্রক্রিয়া জানুন

Fixed Deposit Withdrawal Before Maturity Process: মেয়াদ পূর্তির আগে এফডি তোলা জরুরি সময়ে বড় সমাধান হতে পারে। কিন্তু এটি আপনার বিনিয়োগের মুনাফা কমিয়ে দিতে পারে। তাই খুব বেশি প্রয়োজন না হলে আগেভাগে এফডি না ভাঙাই ভালো। একান্তই প্রয়োজন হলে জরিমানার অংকটি আগে হিসেব করে নিন।

মেয়াদ পূরণের আগে FD টাকা তোলার নিয়ম 

  • মেয়াদের আগে টাকা তুললে ব্যাংকগুলো সাধারণত ০.৫% থেকে ১% পর্যন্ত জরিমানা ধার্য করে। এই জরিমানা আপনার সুদের হার থেকে কেটে নেওয়া হয়।
  • FDর টাকাটি যত সময় ব্যাংকে ছিল, সেই সময়ের জন্য প্রযোজ্য সুদের হার থেকে জরিমানা বাদ দিয়ে আপনাকে টাকা দেওয়া হবে।
  • মনে রাখবেন, ৫ বছরের ‘ট্যাক্স সেভার এফডি’ (Tax Saver FD) মেয়াদের আগে কোনোভাবেই তোলা যায় না। এর লক-ইন পিরিয়ড হয় ৫ বছর।

জরিমানা ও সুদের হিসাব কীভাবে করে ব্যাংক?

ধরা যাক, আপনি ১ বছরের জন্য ৭% সুদে একটি এফডি করেছেন। কিন্তু ৬ মাস পরেই তুলে নিতে চাইছেন। এখন ব্যাংক দেখবে ৬ মাসের জন্য সুদের হার কত ছিল। এরপর সেই সুদের হার থেকে জরিমানা কাটবে। শেষ পর্যন্ত আপনি মাত্র ৫% হারে সুদ পাবেন।

মেয়াদ পূরণের আগে টাকা তোলার জন্য যা যা মনে রাখতে হবে 

  • কিছু ব্যাংক, যেমন আইডিবিআই বা নির্দিষ্ট কিছু স্কিমে নির্দিষ্ট সময় পর জরিমানা ছাড়া টাকা তোলার অনুমতি দেয়। বিনিয়োগের আগে এই শর্তগুলো দেখে নিতে হবে।
  • যদি বারবার টাকার প্রয়োজন হয়, তবে সাধারণ এফডির বদলে ‘সুইপ-ইন’ এফডি করতে পারেন। এতে এফডি না ভেঙেও এটিএম থেকে টাকা তোলা যায় এবং বাকি টাকার উপর সুদ বজায় থাকে।
  • এফডি না ভেঙে আপনি আপনার জমানো টাকার উপর ৯৫% পর্যন্ত লোন বা ওভারড্রাফট নিতে পারেন। এতে আপনার এফডি-ও বজায় থাকে এবং জরিমানার হাত থেকেও বাঁচা যায়।

কীভাবে মেয়াদের আগে এফডির টাকা তুলবেন? Fixed Deposit Withdrawal Before Maturity Process

ফিচারঅনলাইন পদ্ধতি (Net Banking/App)অফলাইন পদ্ধতি (Bank Branch)
প্রয়োজনীয় মাধ্যমস্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট লাগবে =।সশরীরে ব্যাংকের শাখায় উপস্থিত হতে হবে।
প্রথম ধাপব্যাংকের মোবাইল অ্যাপ বা নেট ব্যাংকিং পোর্টালে লগ-ইন করে ফেলুন।ব্যাংক কাউন্টার থেকে ‘FD Closure Form’ সংগ্রহ করুন।
সেকশন/বিভাগ‘Fixed Deposits’ বা ‘Investments’ মেন্যুতে যান।ফর্মটি সঠিকভাবে পূরণ করে স্বাক্ষর করুন।
অপশন নির্বাচন‘Premature Withdrawal’ বা ‘Close FD’ অপশনটি বেছে নিন।আপনার মূল এফডি রসিদ (FD Receipt) সঙ্গে রাখতে হবে।
ভেরিফিকেশনরেজিস্টার্ড মোবাইলে আসা OTP দিতে হবে।আধার কার্ড বা প্যান কার্ডের কপি (KYC) জমা দিন।
সময়কালসাথে সাথে টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।ব্যাংকের প্রসেসিং সময়ের উপর ভিত্তি করে কয়েক ঘণ্টা বা ১ দিন সময় লাগতে পারে।
সুবিধা২৪/৭ যে কোনও সময় এবং যেকোনো জায়গা থেকে করা যায়।ব্যাংক কর্মীদের থেকে সরাসরি সহায়তা পাওয়া যায়।
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular