Home পশ্চিমবঙ্গ প্রথম দিনেই ৭০ লাখ এনুমারেশন ফর্ম বিলি, পশ্চিমবঙ্গে SIR ঝড়

প্রথম দিনেই ৭০ লাখ এনুমারেশন ফর্ম বিলি, পশ্চিমবঙ্গে SIR ঝড়

First day of the enumeration process in West Bengal
First day of the enumeration process in West Bengal

First day of the enumeration process in West Bengal: ভোটাধিকার এখন আর সহজ নয়। প্রয়োজন যোগ্যতা। যোগ্য প্রার্থীর আড়ালে যে অযোগ্যরা লুকিয়ে, তাদের পর্দা ফাঁস করতেই বাংলায় শুরু হল SIR, অর্থাৎ স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন।

এই SIR চলাকালীন BLO কর্মকর্তারা বিলি করবেন ফর্ম। সেই ফর্ম যথোপযুক্ত নথি দিয়ে পূরণ করতে হবে রাজ্যবাসীকে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এক মাস ব্যাপী এই SIR চলবে। 

প্রায় ৭ কোটি ফর্মের মধ্যে বিলি করা হয়েছে ৭০ লক্ষ ফর্ম 

৪ নভেম্বর থেকে শুরু হয়েছে গণনা। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৭.৬৬ কোটি গণনা ফর্ম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ভোটার দু’ টি করে কপি পাবেন। তার মধ্যে এক দিনেই বিলি করা হয়েছে ৭০ লক্ষ ফর্ম।

বুধবার ৫ নভেম্বর একজন কর্মকর্তা জানিয়েছেন,  ‘রাজ্যজুড়ে বাড়ি বাড়ি পরিদর্শনের প্রথম দিনেই ৮০,০০০-এরও বেশি বুথ-স্তরের অফিসার অর্থাৎ BLO কর্মকর্তারা  ৭০ লক্ষেরও বেশি এনুমারেশন বা গণনা ফর্ম বিতরণ করেছেন। 

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ৮০,৬৮১ জন বিএলও মোতায়েন করা হয়েছে। বাড়ি বাড়ি এই ফর্ম বিলি করার সময়, বিএলওদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

আপাতত এই SIR নিয়ে রাজ্যের কোথাও থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে গোচরে আসেনি। তবুও যদি কোনও বিএলওর বিরুদ্ধে কোনও প্রতিবাদের চেষ্টা করা হয়, তাৎক্ষণিকভাবে জেলা নির্বাচন কর্মকর্তারা তদন্তে নামবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা।

Exit mobile version