Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গভোটারদের জন্য সুখবর! অনলাইনে চালু হল SIR ফর্ম ফিলাপ

ভোটারদের জন্য সুখবর! অনলাইনে চালু হল SIR ফর্ম ফিলাপ

Find the Bengal ECI SIR Online Enumeration Forms: নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে। এই পরিষেবা বৃহস্পতিবার সকাল থেকেই পাওয়া যাবে। এর ফলে যারা কোনও কারণে নিজ বাসস্থানে উপস্থিত নেই, তারা সহজে অনলাইনে এসআইআর (SIR) ফর্ম পূরণ করতে পারবেন।

গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে দ্রুত গতিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দিচ্ছেন এবং ফর্ম পূরণে সহায়তা করছেন। কিন্তু কর্মসূত্রে অনেকেই বাড়ির বাইরে অবস্থান করছেন। তাদের কথা বিবেচনা করে নির্বাচন কমিশন অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা (ECI SIR Online Enumeration Forms) চালু করেছে।

কোথায় এবং কীভাবে ফর্ম পূরণ করবেন? (Find the Bengal ECI SIR Online Enumeration Forms)

অনলাইনে এই ফর্ম পূরণ করতে কোনও রকম অসুবিধা হবে না, দুটি সহজ উপায়ে ফর্ম পূরণ করা যাবে-

অফিসিয়াল পোর্টাল: চিফ ইলেক্টোরাল অফিসারের (পশ্চিমবঙ্গ) পোর্টালে (https://ceowestbengal.wb.gov.in) ভিজিট করে খুব সহজেই এনুমারেশন ফর্মটি পাওয়া যাবে।

অ্যাপ ব্যবহার: যারা ওয়েবসাইটে যেতে চাইছেন না, তারা ইলেকশন কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করেও ফর্ম পূরণ করতে পারবেন।

অনলাইন পরিষেবা শুরু হতে দেরি কেন?

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ফর্ম দেওয়া শুরু হলেও, কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে অনলাইনে ফর্ম পূরণের কাজ আরম্ভ করা যায়নি। নির্বাচন কমিশন জানিয়েছিল যে ব্যাকএন্ডে কিছু সমস্যা থাকার জন্য এই দেরি হয়েছে। তবে দ্রুত এই সমস্যা সমাধান করে পরিষেবাটি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা আজ থেকে বাস্তবায়িত হল।

প্রসঙ্গত, বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার ক্ষেত্রে ৮০ হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার ২৯৪টা বিধানসভা কেন্দ্রে কাজ করছেন বলে জানা গিয়েছে।

কারা ফর্ম ফিল আপ করতে পারবেন?

নির্বাচন কমিশন জানিয়েছে যে অনলাইন পরিষেবা শুরু হওয়ার ফলে যেসব ভোটারদের ফিজিক্যাল ফর্ম কাগজের ফর্ম পেতে অসুবিধা হচ্ছে, তারা খুব সহজেই ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। সেটি পূরণ করে অনলাইনে আপলোড করলেই প্রক্রিয়া সম্পন্ন হবে (ECI SIR Online Enumeration Forms) এছাড়াও, ফর্মটি কীভাবে পূরণ করতে হবে, তার একটি সহজ নির্দেশিকা ওয়েবসাইটে দেওয়া আছে। এর ফলে যারা বাড়ির বাইরে রয়েছেন, তারা কোনও রকম সমস্যা ছাড়াই ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular